১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

'ভ্রমণের শেষে' আর ফিরবেননা এই যুগল, স্মৃতির সাগরে ডুব দিলেন অনুগামীরা

বাঙালির 'সোহাগে-আদরে' থেকে যাবেন আরতী বিশ্বনাথ, আবেগে ভাসলেন অনুগামী
Belashuru songs Anupam Roy Bengali News
youtube.com/watch?v=6GGYRZbxLLo
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ০:১৮

কেটে গেছে সাতটা বছর। দাম্পত্য যে সত্যিই একটা আর্ট, সেই দাম্পত্যের ভাবনারই নতুন ভোর দেখিয়েছিলেন আরতী এবং বিশ্বনাথ, ওরফে স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) এবং সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chattopadhyay) । ২০১৫(2015) সালে, জনপ্রিয় পরিচালক জুটি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ( Shiboprosad Mukhopadhyay) এবং নন্দিতা রায়(Nandita Roy) দর্শককে 'বেলাশেষে'র (Belaseshe) মত ছবি উপহার দেন। 'বেলাশেষে' শুধু ছবিই নয়, 'বেলাশেষে' হল এক অব্যক্ত আবেগ, যে আবেগ নিশ্চুপে শরীরে বহমান হয়ে অন্তরাত্মাকে আরো পরিণত করে তোলে, সম্পর্কগুলোর প্রতি আরো বেঁধে বেঁধে থাকার বীজ বপন করে। আর অনুঘটকের কাজ করেন স্বাতীলেখা সৌমিত্রের চরিত্র দুটি। তাঁদের সংসারের সকল মানুষই অন্যান্য দম্পতির মত ভাঙাচোরা, কেউ যেন একে অপরের প্রতি সহজে সহিষ্ণু হতে পারেননা। স্বাতীলেখার চরিত্র আরতীরর মতোই যেন বেশিরভাগ নারীরা, সংসারে নিজেকে বিলিয়ে দিতে গিয়ে আপন সত্তা থেকেই বিলীন হয়ে যান। তখন যেন বিশ্বনাথ-রুপী সৌমিত্রের কাছে দাম্পত্যও কেবল 'অভ্যাস' হয়ে দাঁড়ায়। কিন্তু দাম্পত্য কি শুধুই অভ্যাস, নাকি ভালোবাসা, এই উত্তর দিয়েছেন আরতি ও বিশ্বনাথ মিলে, যা তাঁদের সংসার তথা আপামর বাঙালি পরিবারেরই ভিত।

'বেলাশেষে'র সাত বছর পর আবার বড় পর্দায় ফিরছেন এই পরিবার, 'বেলাশুরু' নিয়ে। গত ২৮ শে মার্চ (28th March) ছিল জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীত শিল্পী অনুপম রায়ের (Anupam Roy)জন্মদিন। তাঁর জন্মদিনেই প্রকাশ পেলো এই ছবির প্রথম গান, 'সোহাগে আদরে' (Shohage Adore)। একদিনের মধ্যে গানটি প্রায় একশো সত্তর হাজার মানুষ শুনে ফেলেছেন। ৪ মিনিট ২১ সেকেন্ডের এই গানটির শুরুতে বেশ কিছু মন ছোঁয়া সংলাপ শোনা যায় চরিত্রদের মুখে। 'বেলাশেষে' দেখেননি এমন দর্শক হয়তো খুবই কম, তাই 'বেলাশুরু'তে যে পূর্ব নস্টালজিয়াও দোসর হবে, তা বলা বাহুল্য। তার সঙ্গে আবার দর্শক বড় পর্দায় পাবেন কিংবদন্তি জুটি, আরতী এবং বিশ্বনাথকে, শেষবারের মত। গানটিতে দেখা যায় আরতী বিশ্বনাথের সোনাঝুরিতে নিভৃত যাপন, সঙ্গে বাউল গানের সঙ্গে তাল মিলিয়ে আবার নতুন প্রেমে পড়ার মত কিছু হৃদয়স্পর্শী মুহুর্ত নিয়ে তাঁদের নিবিড় হওয়া। আসলে দাম্পত্যের কোনো বয়স হয়না, তাই শুরুতে আরতী বিশ্বনাথের কন্যার চরিত্রে অভিনয় করা ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) মুখে ধ্বনিত হয়, দাম্পত্যে একটা সময় শরীর বা আকর্ষণ না থাকলেও, বন্ধুত্ব থেকে যায়। সেই বন্ধুত্বের সোনার কাঠিতেই যেন নতুন করে উজ্জীবিত হয়েছেন এই 'বৃদ্ধ' দম্পতি।

গানটিতে এক অনুগামী আবেগ প্রকাশ করে বলেছেন, 'মনে হলো আবার সেই ২০১৫ এ ফিরে গেছি। অনুপমদার গলা হৃদয় ছুঁয়ে গেলো আরো একবার। বিশ্বনাথবাবু ও আরতী দেবী সারাজীবন বাঙালিদের মধ্যে থেকে যাবেন, সে তাঁরা যেখানেই থাকুন না কেন।' অপর এক অনুগামীর বয়ানে, ' হ্যাঁ সৌমিত্রবাবু ও স্বাতীলেখা দেবী, আমাদের সোহাগে আদরে আপনারা আজও বাঁধা পড়ে আছেন, থাকবেনও আজীবন'।

ভক্তকুলের আবেগ যে বাধ মানছেনা তার স্পষ্ট সাক্ষ্য বহন করছে ইউটিউবে, গানটির কমেন্ট বক্স। প্রত্যেক ভক্ত নিজের মত আবেগ প্রকাশ করেছেন তাঁদের এই প্রিয় যুগলকে নিয়ে। আগামী ২০ শে মে (20th May) ছবিটির শুভ মুক্তি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster