২৩ অক্টোবর, ২০২৬
রাজ্য

'গ্রিন ক্র্যাকার'-এর নামে শব্দ বাজি! জেলায় জেলায় শুরু ধরপাকড়

শুধুমাত্র আসানসোল থেকে গ্রেফতার হয়েছেন ৪১ জন, বাজেয়াপ্ত হয়েছে ৪১০ কেজি বাজি
Firecrackers seized by kolkata police Bengali News
নিষিদ্ধ বাজি উদ্ধার https://twitter.com/KPCentralDiv/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ৪ নভেম্বর ২০২১ ১৩:৪৪

শর্তসাপেক্ষে বাজি পোড়ানোতে ছাড় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt) থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে দূষণ রুখতে শুধু 'সবুজ বাজি' (Green Crackers) পোড়ানোতেই সায় দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আর তাতেই মানুষের নানান মত। দাম বেশি! বোঝা যাচ্ছে না কোনগুলো 'গ্রিন ক্র্যাকার'! পরিবেশবান্ধব বাজি কোথায় মিলবে? আদৌ মেলে তো? প্রশ্ন শুনেই পর্ষদের এক শীর্ষ কর্তার মন্তব্য, "সোনার পাথরবাটি যদি মেলে, তা হলে বাংলায় সবুজ বাজিও পাওয়া সম্ভব।”

তবে ইতিমধ্যেই হাইকোর্টের রায় দানের আগেই অনেকেই শব্দবাজি কিনে ফেলেছেন। স্বাভাবিকভাবেই, তাঁরা বাজি গুলো ফাটাবেন। এর ফলে দূষণের মাত্রাও বাড়বে। পর্ষদের তথ্য বলছে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিটি রোড, যাদবপুর, বিধাননগরে বায়ুদূষণ সূচক ২০০-র উপরে ছিল। যা মোটেও ভালো নয়।

অন্যদিকে, সাধারণ বাজির প্যাকেটেই ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরি'র লোগো এবং ভুয়ো কিউআর কোড সেঁটেই বিক্রির অভিযোগ উঠেছে বহু জেলায়। এই ইস্যুতেই ইতিমধ্যেই শুধুমাত্র আসানসোল থেকে গ্রেফতার হয়েছেন ৪১ জন। বাজেয়াপ্ত হয়েছে ৪১০ কেজি বাজি। পুরুলিয়া থেকে গ্রেফতার ১৩ জন। ঝাড়গ্রামে আটক তিন।জানা যাচ্ছে, শব্দ বাজির পোড়ানো রুখতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata