২৩ অক্টোবর, ২০২৬
কলকাতা

নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গোলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

শুক্রবার সাত সকালেই কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Fire fighters Bengali News
~pexels
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১২:২৪

শুক্রবার সাত সকালে নিমতলা ঘাট স্ট্রিটের (Nimtala Ghat Street) একটি কাঠের গুদামে আগুন (Fire) লাগল। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।

ঠিক কী কারণে আগুন লাগল এখনও পর্যন্ত জানা যায়নি। এই কাঠের গুদামে প্রথমে স্থানীয় মানুষ আগুনের ফুলকি দেখতে পান। তাঁরা দমকলে খবর পাঠিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে লেগে পড়েন। যদিও অচিরেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একদিকে ঘিঞ্জি এলাকা, তার উপর সরু গলির রাস্তা হওয়ায় আগুন নেভাতে দমকলের কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে খবর। মনে করা হচ্ছে যে বাড়িতে আগুন লেগেছে তার নীচেই কাঠের গোলা। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রয়েছে ঝুপড়ি বস্তি, সঙ্গে আরও অনেক কাঠের গোলা। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন একাংশ। যদিও এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, শুক্রবার সকাল সকাল স্থানীয় বাসিন্দারা এই কাঠের গোলা থেকে আগুন বেরোতে দেখেন। তৎক্ষনাৎ দমকলে খবর পাঠানো হয়। যদিও তার আগেই স্থানীয় বাসিন্দাদের একাংশ আগুন নেভানোর কাজে হাত লাগান। সূত্র মারফত আরও খবর, এই কাঠের গোলায় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। যদিও ঠিক কী কারণে আগুন লাগল এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert