২২ অক্টোবর, ২০২৬
কলকাতা

Kolkata Police : ঘোড়ার জন্য ডায়াপার, কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ

"ঘোড়ায় ঘায়েল? ডায়াপার আছে তো!" কলকাতা পুলিশ
Kolkata Police horse diaper Bengali News
https://www.facebook.com/kolkatapoliceforce/
rajkumar-giri
রাজকুমার গিরি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১২:১৩

দূর সফরে কিংবা রাতভর নিশ্চিন্ত ঘুমের প্রত্যাশায় শিশুদের ডায়াপার পরিয়ে রাখার চল আছেই। ঘনঘন পোশাক বদল কিংবা ঘর নোংরার হাত থেকে রেহাই পেতে শিশুদের হামেশাই ডায়াপার পরান মায়েরা। ব্যস্ত জীবনে কিছুটা তো স্বস্তি! এবার ঘোড়ার জন্য ডায়াপার! হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতা পুলিশের (Kolkata Police) 'ক্লিন সিটি' প্রকল্পের আওতায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যৌথ উদ্যোগে এমনই এক অভিনব প্রচেষ্টার কথা জানা গেলে। যত্রতত্র এবার ঘোড়ার বর্জ্যত্যাগে রীতিমতো লাগাম পরানো হল।

বিষয়টি ঠিক কী? কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। প্রতি বছর দেশ-বিদেশ থেকে অগণিত দর্শক ভিড় জমান এই ভিক্টোরিয়ার সামনে। অনেকেই একসঙ্গে ঘোড়ায় টানা এক্কাগাড়িতে চড়ে ভ্রমণ করেন। কখনও রেড রোড, কিংবা কখনও ময়দানের চত্বরে চলে ঠকঠক ঝমঝম ঘোড়ার গাড়ির শব্দ। সেই সঙ্গে এত সুন্দর দৃশ্যাবলীর মধ্যেও যত্রতত্র ঘোড়ার বর্জ্য পড়ে থাকায় যেমন ছড়ায় 'সুবাস', তেমনি দৃশ্য দূষণও বটে! কলকাতা পুলিশের তরফে দীর্ঘদিন ধরেই এর উপায়ের খোঁজ চলছিল। এবার এল এই অভিনব উদ্যোগ।

কলকাতা পুলিশের ফেসবুক পেজে বলা হয়েছে, "কী উপায়? খোঁজখবর নিয়ে জানা গেল, পৃথিবীর নানা দেশে এই সমস্যার একটাই সমাধান -- 'ডায়াপার'! ভাবছেন ঠাট্টা করছি? একেবারেই নয়। চাইলে অনলাইন বিপণি থেকে অর্ডার পর্যন্ত করতে পারেন চমৎকার এই জিনিসটি। সুতরাং আর দেরি নয়, আনাও 'ডায়াপার'! এবার থেকে ভিক্টোরিয়ার আশেপাশে সুসভ্য ডায়াপার পরিহিত অশ্বের পাল দেখলে আশ্চর্য হবেন না।" আর ময়দানের চত্বরে দেখা যাবে না ঘোড়ার বর্জ্য কিংবা নাকে-মুখে রুমাল চাপা দিয়ে পাশ কাটিয়ে হেঁটে যেতে হবে না। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনদের একাংশ। শহরের 'ফুসফুস'-কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার যত্ন নেওয়া সকলেরই কর্তব্য বলেছেন সচেতন নেটাগরিকদের একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert