২৩ অক্টোবর, ২০২৬
কলকাতা

মির্জা গালিব স্ট্রীটের গেস্ট হাউসের বিধ্বংসী আগুন, মৃত এক

মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে
fire burn Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ ২০২২
শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১১:০৭

দিল্লির গোকুলপুরীর বস্তিতে আগুন লাগার দিনেই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল খাস কলকাতার একটি গেস্ট হাউস। শনিবার ভোররাতে ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের ( ফ্রী স্কুল স্ট্রীট) একটি গেস্ট হাউসে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। জানা গিয়েছে, দূর্ঘটনায় মৃত বাংলাদেশের নাগরিক ছিলেন। সেই সাথে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুজন।

সূত্রের খবর, এদিন ভোর রাতে গেস্ট হাউস দোতলায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গেস্ট হাউজের বাকি অংশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। এদিকে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় গেস্ট হাউসের ১১ টি ঘর। কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ গেস্ট হাউস। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

দমকলের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বছর ৬০-এর এক বৃদ্ধের। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। এছাড়াও অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক আছেন বলে সূত্রের খবর। তবে কি কারণে লাগলো আগুন, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য শুক্রবার রাত একটা নাগাদ দিল্লির গোকুলপুরী এলাকার একটি বস্তিতে লাগে বিধ্বংসী আগুন। আগুনের জেরে ৬০ টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সাতজনের। দমকলের ১৪ টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert