২৩ অক্টোবর, ২০২৬
কলকাতা

গড়ফায় গণ্ডগোল! ফ্ল্যাটে পড়ে মহিলার দেহ, রেললাইন থেকে উদ্ধার সেই ফ্ল্যাট মালিকের দেহ

উভয়ের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
dead body 2 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০২২
শেষ আপডেট: ২২ জুন ২০২২ ৮:৪৭

ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার দেহ, অন্যদিকে রেললাইন থেকে পাওয়া গেল আর একজন ব্যক্তির দেহ। খাস কলকাতায় একই দিনে জোড়া দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ অনেকটাই স্পষ্ট হবে।

সূত্রের খবর, যাদবপুরের গড়ফা এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতের নাম শান্তি সিং। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অন্যদিকে, ঢাকুরিয়া-বালিগঞ্জ রেললাইনের মাঝে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। গোবর্ধন শেঠ নামে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। মৃতা শান্তি সিং মৃত গোবর্ধন শেঠের ফ্ল্যাটেই মারা গিয়েছেন।

এমন ঘটনার কারণ কী? সূত্র মারফত খবর, শান্তি সিংয়ের সঙ্গে গোবর্ধন শেঠের প্রেমের সম্পর্ক ছিল। প্রায়ই তিনি গোবর্ধনের গড়ফার ফ্ল্যাটে আসতেন। মঙ্গলবার গোবর্ধন শান্তি সিংয়ের বোনকে ফোনে জানান, তিনি তাঁকে খুন করেছেন। শান্তি সিংয়ের বোন পুলিশ নিয়ে ফ্ল্যাটে গেলে শান্তি সিংয়ের দেহ দেখতে পান। কিন্তু গোবর্ধন সেখানে ছিলেন না। পরে ঢাকুরিয়া-বালিগঞ্জ রেললাইনের মধ্যে গোবর্ধনের দেহ উদ্ধার হয়েছে। কেন তাঁরা এমন চরম সিদ্ধান্ত বেছে নিলেন, এখনও তা স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে আরও খবর, গোবর্ধনের সঙ্গে শান্তির নাকি দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় সাত-আট বছর ধরেই গোবর্ধনের ফ্ল্যাটে শান্তির আসা-যাওয়া ছিল। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাহলে এমন চরম সিদ্ধান্তের কারণ কি? এখনও তা স্পষ্ট নয়। অন্য কোন কারণ আছে কী না খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata