২৩ অক্টোবর, ২০২৬
সাক্ষাৎকার

'সকলের মধ্যেই একটা ট্যালেন্ট আছে' প্রমাণ করল নিহার বাগচী

যে ছেলেটি ট্রেনে শসা কিংবা পেপসি বিক্রি এবং ক্যাটারিংয়ের কাজ করে দিন কাটিয়েছে, সেই ছেলেটির সঙ্গেই আজ সেলফি তোলার স্বাদ নিতে মশগুল বহু বাঙালি
Nihar Bagchi Bengali News
নিহার বাগচী facebook.com/ManchuDada10/
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৪ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২২:০৭

পরিশ্রম তার নিত্য সঙ্গী, জীবনে এসেছে বহু ঝড়। তবে বিদ্যুতের চমকে আঁচ আসেনি তার স্বপ্নে। বরং ইচ্ছে ও বিশ্বাসের অদম্য শক্তি আজ রূপ দিয়েছে তার স্বপ্নকে। যে ছেলেটি সকাল হলে ট্রেনে শসা কিংবা পেপসি বিক্রি এবং রাতে ক্যাটারিংয়ের কাজ করে দিন কাটিয়েছে, সেই ছেলেটির সঙ্গেই আজ সেলফি তোলার স্বাদ নিতে মশগুল বহু বাঙালি। নাম তাঁর নিহার বাগচী। এই নামের সঙ্গে আপনি ঠিক পরিচিত না হলেও "মাঞ্চু দাদা"কে তো চিনবেনই। আজ আমরা কথা বলব তাঁকে নিয়েই।

Nihar Bagchi 5 Bengali News
facebook.com/ManchuDada10/

বর্তমানে নিহারের পেজের ফলোয়ার্স সংখ্যা সাত লক্ষ্য পেরিয়েছে। ক্রমশ বাড়ছে সাবস্ক্রাইবারের সংখ্যাও।

Nihar Bagchi 3 Bengali News
facebook.com/ManchuDada10/

বিনোদনমূলক পেজগুলির মধ্যে আজ অন্যতম একজন নিহার। তবে তার চলার পথ এতটাও সহজ ছিল না। তার প্রথম পেজ এক লক্ষ ফলোয়ার্স পেরোতেই হ্যাক হয়ে যায়। তবে শত ঝড় এলেও হার মানেনি সে। 'সবার মধ্যেই একটা ট্যালেন্ট আছে' এই কথা বলেই নিহার থেকে আজ মাঞ্চু হয়ে উঠেছে সে।

Nihar Bagchi 1 Bengali News
facebook.com/ManchuDada10/

নিহারের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাবড়া জেলায়। মা, বাবা ও ভাইকে নিয়েই নিহারের পরিবার ছিল। ছোটো থেকেই পরিশ্রম ও বাস্তবতার সঙ্গে একান্ত ব্যক্তিগত সম্পর্ক তাঁর। তবে হার মানেনি সে। নিজের এলাকা থেকেই স্কুল জীবন শেষ করে বাড়ি থেকে কিছুটা দূরের একটি কলেজে শুরু হয় নিহারের কলেজজীবন। বর্তমানে মধ্যমগ্রাম এপিসি কলেজের প্রাক্তন ছাত্র সে। তবে এসবের মাঝেও নিহার ছোট্ট ভালোলাগার জায়গা 'নাচ'।

Nihar Bagchi 2 Bengali News
facebook.com/ManchuDada10/

ছোটো থেকেই নাচের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। তাই নাচ নিয়ে অবহেলা কিংবা হেয়ালি বা ব্যর্থতা একেবারেই পছন্দ নয় তার। তবে আজ নিহারের জীবনে সাফল্য এলেও, সে সময় পাশে থাকেনি বহু মানুষ।

আজ যে ছেলেটির নাচের ভিডিওতে হুহু করে লাইক, কমেন্ট, শেয়ারের বন্য বইছে। একসময় নিজের নাচকে সকলের সামনে তুলে ধরতে দিতে হয়েছে বহু পরীক্ষা।

Nihar Bagchi 6 Bengali News
facebook.com/ManchuDada10/

পাড়ার স্টেজ হোক কিংবা রিয়েলিটি শো'র মঞ্চ, ব্যর্থতা এসেছে বহুবার। তবে সেই ব্যর্থতাকেই কাজে লাগিয়ে, তা থেকে শিক্ষা নিয়েই আজ নিহার বাগচী আপনাদের সকলের প্রিয় 'মাঞ্চু দাদা'। আর তাই মা-বাবা এবং ভাইয়ের সঙ্গেও নিহারের পরিবারের তালিকাতে রয়েছেন আপনারাও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan