১৬ অক্টোবর, ২০২৬
বিনোদন

চুপিচুপি বিয়ের পিঁড়িতে ইয়ামি, পাত্র কে?

ইয়ামির বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে তাঁর ভক্তমহলে
Yami wedding Bengali News
বিয়ে করলেন ইয়ামি instagram.com/YamiGautam
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৪ জুন ২০২১
শেষ আপডেট: ৪ জুন ২০২১ ২০:১০

কাউকে কিছুই জানতে দিলেন না, করোনাকালে লক্ষাধিক ছেলের মন ভেঙে চুপিচুপি বিয়ে করলেন ইয়ামি গৌতম (Yami Gautam)। পাত্র কে? পাত্র স্বয়ং পরিচালক। 

Yami Gautam Bengali News
ইয়ামি গৌতম facebook.com/YamiGautam

‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)। আজ বিকেলেই নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে বিয়ের খবর প্রত্যেককে জানান ইয়ামি।

Yami 2 Bengali News
ইয়ামি গৌতম facebook.com/YamiGautam

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইয়ামি জানান, পরিবারের প্রত্যেকের ভালবাসায় তিনি এবং আদিত্য গাঁটছড়া বাঁধলেন। একেবারে পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। নতুন এই জীবন এবং পথ চলায় তাঁরা প্রত্যেকের ভালবাসা চান।

ইয়ামির বিয়ের খবরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে তাঁর ভক্তমহলে। কোথায় বিয়ে করেছেন তাঁরা, তা অবশ্য ইয়ামি এখনও জানাননি। তবে বিয়েতে সাবেকি সাজ ইয়ামির। অন্যদিকে আদিত্যকে দেখা গিয়েছে সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরতে।

Yami 3 Bengali News
ইয়ামি গৌতম facebook.com/YamiGautam

উল্লেখ্য, বলিউডে 'ভিকি ডোনার' দিয়ে আত্মপ্রকাশ ইয়ামির। তবে ভিকি ডোনার থেকে শুরু করে সনম রে, উরি। বলিউডে একের পর এক সিনেমায় অভিনয় করেন ইয়ামি।

শোনা যায়, সনম রে'র শ্যুটিংয়ের সময় অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে জড়ান ইয়ামি। এমনকী, ইয়ামির জন্যই নাকি পুলকিতের স্ত্রী শ্বেতা রোহিরার সঙ্গে বিচ্ছেদ হয়। যদিও পুলকিতের সঙ্গে ইয়ামির সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এরপরে কবেই ইয়ামির সাথে আদিত্যের সম্পর্ক শুরু হয়, তা সকলেরই অধরা।

yami gautam husband name details wedding Aditya Bengali News
instagram.com/yamigautam/

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna