২৩ অক্টোবর, ২০২৬
বিনোদন

শৈশবের স্মৃতি হাতরালেন অঙ্কুশ! প্রশংসার সঙ্গে ধেয়ে এল কটাক্ষও

সদ্য 'মহানায়ক' সম্মানে ভূষিত হয়েছেন অঙ্কুশ হাজরা
Ankush mohanayak Bengali News
facebook.com/iamankushofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩
শেষ আপডেট: ৭ নভেম্বর ২০২৩ ১৩:০৬

বর্ধমান থেকে কলকাতায় পা রাখেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। বলা বাহুল্য, সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তুলে আজকের 'মহানায়ক' হয়ে উঠেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আজ তিনি বাংলা ছবির (Tollywood Actor) জগতের অন্যতম সফল নায়ক। সফলতার সঙ্গে বিতর্কও তাঁর যেন নিত্য দোসর! সম্প্রতি সামাজিক মাধ্যমে (Social Media) তাঁর শৈশবের একটি ছবি অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতেই ধেয়ে এল কটাক্ষের তীর।

অঙ্কুশ ছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। কিন্তু রুপোলি দুনিয়ার হাতছানিকে উপেক্ষা করতে পারেননি তিনি। প্রায় চোদ্দ বছরের অভিনয় সফরে করে গেছেন একের পর এক 'কেল্লাফতে'। সাফল্যের সঙ্গে ঘনীভূত হয়েছে তাঁকে নিয়ে বিতর্কও। তাঁর সাম্প্রতিক পোস্টে ক্ষুদে অঙ্কুশকে অনুগামীরা যেমন ভালোবাসা জানিয়েছেন, কেউ কেউ আবার বিরূপ মন্তব্যও প্রকাশ করেছেন।

ছবিটি দিয়ে অঙ্কুশ লেখেন, "তখনও সরল ছিলাম, আজও সরল"। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন। এক অনুগামী জানান, অঙ্কুশের এই সরলতার জন্যই সবাই তাঁর ভালোমানুষের সুযোগ নেন। কিন্তু এই ভালোবাসার মাঝেও তাঁর জেলা নিয়ে তাঁকে বিঁধতে অনেকেই ছাড়েননি।

বেশ কিছু মাস ধরে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় অনুষ্ঠান 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance) এ জমিয়ে সঞ্চালনা করছিলেন অঙ্কুশ। প্রসঙ্গত তাঁর আসন্ন ছবিগুলির মধ্যে রয়েছে 'মৃগয়া', 'মির্জা', 'ভয়', 'মন খারাপ' প্রভৃতি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna