২২ অক্টোবর, ২০২৬
বিনোদন

তিন জোড়া হানিমুনে জলকেলিতে মেতে টিম 'গাঁটছড়া', ভাইরাল ভিডিও

সমুদ্র সৈকতকেই ডেস্টিনেশন হিসাবে বেছে নিয়েছে কর্তৃপক্ষ

সকলের প্রিয় আক্রোপলিস এন্টারটেইনমেন্টের বাংলা ধারাবাহিক 'গাঁটছড়া'য় চলছে নতুন মোড়। ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী হানিমুনে গেছে সিংহরায় পরিবারের তিন ছেলে এবং ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে। দাদু ঠাকুমার বুদ্ধিতেই সমুদ্র সৈকতে টিম গাঁটছড়া। আর শ্যুটিং করতে সত্যি সত্যিই টিম 'গাঁটছড়া' (Gantchhora) পৌঁছেছে গোপালপুরে (Gopalpur)। সেখানে জোড় কদমে চলছে শ্যুট। তবে শ্যুটের মাঝে চলছে জমিয়ে মজা।

সেই মজার ভিডিও সামনে আসতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কী আছে ভিডিয়োতে? দেখা যাচ্ছে স্যুইমিং পুলে দারুণ সময় কাটাচ্ছেন ঋদ্ধিরা। অনিন্দ্য এবং গৌরব দুই হেভিওয়েট অভিনেতার পরণে রয়েছে অন্তর্বাস। কখনও তাঁরা নাচছেন, আবার কখনও নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে আছেন। তাঁদের সঙ্গে রয়েছেন খড়ি ও দ্যুতি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) ও শ্রীমা ভট্টাচার্য।

তবে বনি আর কুণাল কোথায়? এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অন্যদিকে, অনিন্দ্যও ভিডিও পোস্ট করে অনুষ্কা আর রিয়াজকে 'মিস' করার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, শুরুর কিছুদিনের মধ্যে দর্শক মনে জায়গা করে নিতে পেরেছে 'গাঁটছড়া'। বিভিন্ন সময় টিআরপি-তে শীর্ষ স্থান পেয়েছে এই মেগা। বেঙ্গল টপার হয়েছে ১৫ বারের কাছাকাছি। ভট্টাচার্য পরিবারের তিন মেয়ে আর সিংহরায় বাড়ির তিন ছেলের সমীকরণ খুব পছন্দ করছে দর্শক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna