২৫ নভেম্বর, ২০২৬
রাজ্য

যত জিতব ততই নম্র হব, উত্তরপ্রদেশ রওনার আগে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মানুষের সঙ্গে ভাল ব্যবহার করে মানুষের জন্য কাজ করতে হবে : মুখ্যমন্ত্রী
Mamata new Boom Bengali News
instagram.com/mamataofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২২
শেষ আপডেট: ২ মার্চ ২০২২ ২০:০৪

জেলায় জেলায় সবুজ ঝড়। ১০৮টি পুরসভার (West Bengal Municipal Elections 2022) মধ্যে ১০২টিতেই ফুটেছে ঘাসফুল। সেঞ্চুরি পার করায় দারুণ খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে উড়িয়ে দিয়েছেন ভোটে সন্ত্রাস ও হিংসার কথাও। বরং মমতার দাবি, মানুষ উৎসবের মেজাজে নিজের ভোট নিজে দিয়েছেন। জয়ের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েই এদিন উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী।

জয়ের কৃতিত্ব রাজ্যবাসীকে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মানুষ আমাকে আরও বেশি করে আশীর্বাদ দিয়েছেন। আমি মানুষের আশীর্বাদ নিয়ে বেরোচ্ছি উত্তরপ্রদেশের জন্য। মানুষের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা।”

পাশাপাশি ভোট সম্পর্কিত ইস্যুতে সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, "অনেক কুৎসাই রটেছিল। ১১ হাজার ২৫টা বুথে ভোট হয়েছিল সম্ভবত। তার মধ্যে সাতটা আটটা বুথে গন্ডগোল দেখা গেছে।যতদূর আমি জানি ইভিএম নিয়ে সমস্যা হয়েছে। ইভিএম রিপ্লেস হয়েছে। দু’টো বুথে রিপোল হয়েছে। গতকালও দমদমে ও শ্রীরামপুরে রিপোল হয়েছে। পাহাড় থেকে জঙ্গল, সুন্দরবন থেকে বর্ধমান, বীরভূম, নবদ্বীপ, শান্তিপুর প্রতিটা জায়গায় জিতেছি। এত বড় জয় মানুষের জন্য কাজ করতে আমাদের আরও এগিয়ে দেবে। যত জিতব তত যেন নম্র হই, শান্ত হই। মানুষের সঙ্গে ভাল ব্যবহার করে মানুষের জন্য কাজ করতে হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body