২ নভেম্বর, ২০২৬
বিনোদন

অ্যাকশন হোক বা বায়োপিক,এপ্রিলে চলছে একাধিক ভিন্ন স্বাদের ছবি

এই এপ্রিলে বলিউডের কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়?

অক্ষয় কুমার থেকে অজয় দেবগণ, টাইগার শ্রফ থেকে দিলজিৎ দোসাঞ্জ, বলিউডের একাধিক নায়কের ছবি মুক্তি পেতে চলেছে এই এপ্রিলে। কোন কোন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়, চলুন দেখে নেওয়া যাক।

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ - আলী আব্বাস জাফর (Ali Abbas Zafar) পরিচালিত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' (Bade Miyan Chote Miyan) ছবিটি মুক্তি পেয়েছে ১০ এপ্রিল। অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফ (Tiger Shroff) থাকবেন মুখ্য ভূমিকায়। বলাই বাহুল্য, ছবিটি আদ্য প্রান্ত একটি 'অ্যাকশন ফিল্ম'। ছবিতে যেমন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের দুর্দান্ত স্টান্ট, তেমনই রয়েছে হাসি-মজা, প্রেম সব কিছুই।

ময়দান - ভারতের কিংবদন্তি ফুটবলার সৈয়দ আবদুল রহিমের জীবনী অবলম্বনে নির্মিত 'ময়দান' (Maidaan) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn)। ১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতের বুকে ফুটবলের যে সোনালী ইতিহাস প্রতিষ্ঠিত রয়েছে, সেই গল্পই বলছে এই ছবি। অমিত রবিন্দরনাথ শর্মা (Amit Ravindernath Sharma) পরিচালিত এই ছবিটিও ১০ এপ্রিল মুক্তি পেয়েছে।

অমর সিং চামকিলা- এই এপ্রিলেই ফের দর্শক উপভোগ করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলীর (Imtiaz Ali) 'ম্যাজিক টাচ'! পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার (Amar Singh Chamkila) জীবন নিয়ে এই ছবির গল্প আবর্তিত। নাম ভূমিকায় দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। তাঁর বিপরীতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra)। ছবিটি ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায়।

মিস্টার অ্যান্ড মিসেস মাহি - 'রুহি' (Roohi) ছবির পর, 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' (Mr. and Mrs. Mahi) ছবিতে ফের একসঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এবং রাজকুমার রাও (Rajkummar Rao)।

দো ঔর দো পেয়ার - প্রায় অনেকদিন পর বড় পর্দায় 'কামব্যাক' করছেন অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। শুধু তিনিই নন, মাতৃত্বের স্বাদ লাভ করার পর দেখা যাবে ইলিয়ানা ডিক্রুজকেও (Ileana D'Cruz)। শীর্ষ গুহ ঠাকুরতা (Shirsha Guha Thakurta) পরিচালিত 'দো ঔর দো পেয়ার' (Do Aur Do Pyaar) ছবিতে বিদ্যা এবং ইলিয়ানার সঙ্গে দেখা যাবে প্রতীক গান্ধী (Pratik Gandhi) এবং সেনধিল রামামূর্তিকে (Sendhil Ramamurthy)। দুজন দম্পতির মধ্যকার প্রেমের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবিটি। গত ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured