২৩ অক্টোবর, ২০২৬
রাজ্য

প্রয়োজনে জারি হোক কড়া বিধিনিষেধ, পশ্চিমবঙ্গ সহ আট রাজ্যকে চিঠি কেন্দ্রের

কন্টেনমেন্ট জোন ও বাফার জোন তৈরির পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ
corona virus Bengali News
করোনা ভাইরাস unsplash @cdc

পর পর তিনদিন রাজ্যে (West Bengal) লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ (Coronavirus)। বুধবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১,১০০। যা মঙ্গলবারের চেয়ে প্রায় দ্বিগুণ। আজ সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা রাজ্য প্রশাসনের। শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও বেড়েছে সংক্রমণ। দেশে বাড়তে থাকা করোনা (Corona) সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই সংক্রমণের শীর্ষে থাকা আটটি রাজ্যকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠি এসেছে পশ্চিমবঙ্গের কাছে। গত দু'সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, তাতে চিন্তিত কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের কড়া চিঠি এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের হাতে।

চিঠিতে গত দু'সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত বাড়ার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। নিউ ইয়ারের সেলিব্রেশন নিয়েও সতর্ক হতে বলা হয়েছে রাজ্যকে। দ্রুততার সঙ্গে সমস্ত রকমের জরুরি পদক্ষেপ যেমন বিধিনিষেধ অরোপ করা, পরীক্ষার হার বাড়ানো, কন্টেনমেন্ট জোন তৈরি, বাফার জোন তৈরি, টিকাকরণে জোর দেওয়ার মতোন একাধিক পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং ঝাড়খণ্ডকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে ৩০ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। ওমিক্রন আতঙ্কের মাঝেই এমন সংক্রমণের পরিসংখ্যান দেখে কার্যত অস্বস্তিতে কেন্দ্র। অন্যদিকে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ২১২৮। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৭ শতাংশে। একদিনে করোনার বলি ১২ জন।সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার বৈঠকে বসতে চলেছে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিস। কন্টেনমেন্ট জোন নিয়ে বৈঠক হবে। তার আগে এলাকা ম্যাপিংয়ের কাজ শুরু করেছে পুরসভা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata