১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

#SayNoToDrugs : কলকাতার পুলিশের সঙ্গে একজোট হয়ে প্রচার করছেন দেব

তবে শুধু দেব নয়, টলিউডের আরও অনেক তারকাই কলকাতা পুলিশের এই উদ্যোগে শামিল হয়েছেন
Dev Bengali News
ঘাটাল সাংসদ অভিনেতা দেব Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০২১
শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৭:৩৪

বর্তমানের সঙ্গে পাল্লা দিয়েই এখন নয়া ট্রেন্ড লেট নাইট পার্টি কিংবা পাবের আড্ডা। কীভাবে আধুনিক হয়ে উঠবেন? বর্তমান প্রজন্মকে তা জিজ্ঞেস করলে তাদের কাছ থেকে পাওয়া পরামর্শের মধ্যে অন্তত একটি পরামর্শ থাকবেই যা মাদকদ্রব্য সম্পর্কিত।

পরিসংখ্যান বলে, প্রতিবছর অজস্র ছেলে-মেয়েকেই মাদকের নেশা ধীরে ধীরে গ্রাস করছে। পরিণতি হচ্ছে, সমাজের তলানিতে স্থান। তাই যেকোনও ধরনের মাদকের বিরুদ্ধে গোটা বিশ্বের লড়াই বহুদিনের। এবার এই লড়াইকে আরও জোরদার করতে শামিল হয়েছে কলকাতা পুলিশ। আর তাঁদের পাশেই বহু শিল্পী। পাশে আছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবও।

International Day Against Drug Abuse and Illicit Trafficking দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিলেন ঘাটালের সাংসদ। বললেন, "আমি কেরিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু, কখনও হাল ছাড়িনি। কেরিয়ারে কখনও ভাল সময়, কখনও খারাপ সময় গেছে। কিন্তু, এটা কখনও মনে হয়নি যে আমার ড্রাগস নেওয়া উচিত। বন্ধুরা একটাই কথা বলব, ড্রাগস কখনও আপনার কঠিন সময়কে সহজ করে দিতে পারে না। আবার এটাও সত্যি, আপনার ভাল সময় আনন্দটাকে দ্বিগুণ করে দিতে পারে না। প্রথম দিনেই ড্রাগসকে ‘না’ বলুন। শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য, বন্ধুবান্ধবদের জন্য। এটা শুধু আপনাকে নয়, সবাইকে শেষ করে দেবে।"

দেব আরও বলেন, "আপনাদের জমানো টাকা, ঘরবাড়ি, সম্পর্ক সব শেষ হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসুন। নেশা যদি করতেই হয় তাহলে, খেলাধূলা, গানবাজনা, ড্রামা, পৃথিবীতে অনেক ভাল ভাল জিনিস আছে। সেটা আপনার মন ভাল করে দিতে পারে। জানি, যাঁরা নেশায় যুক্ত আছেন, বেরতে পারছেন না তাঁরা ভাবছেন এই কথাগুলোর কোনও দাম নেই। কিন্তু, মনে রাখবেন মানুষ মানেই চেষ্টা। আপনারা যদি চেষ্টা করেন। তাহলে বেরোতে পারবেন। বাবা-মা, স্ত্রী-বাচ্চা, বন্ধু-বান্ধবদের কথা ভাবুন। একটাই অনুরোধ, Say no to Drugs।”

তবে শুধু দেব নয়, টলিউডের আরও অনেক তারকাই কলকাতা পুলিশের এই উদ্যোগে শামিল হয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৭ জানুয়ারি

পাঁচ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে বড়পর্দায় 'বিনোদিনী'

Rukmini Maitra binodini
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun