২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

'টনিক' এর পর, ফের পরান বন্দ্যোপাধ্যায়ের জীবনে 'দেবদূত' দেব

অপেক্ষার অবসান! মুক্তি পেল 'প্রধান' ছবির ট্রেলার
Dev Tonic Bengali News
instagram.com/imdevadhikari
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৫

দীপক প্রধান, একজন সৎ, দায়িত্ববান পুলিশ অফিসার। এ যুগের আর পাঁচজন স্বার্থ-পরায়ন পুলিশ অফিসারের থেকে একেবারেই আলাদা। উঠে পড়ে লাগেন সাধারণ মানুষের বিপদে আপদে। সেই হিসেবেই তিনি ত্রাতা হয়ে উঠবেন এক বৃদ্ধ দম্পতির। ঠিক এমনই গল্পই বড় পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen)। তাঁর আসন্ন ছবি 'প্রধান' (Pradhan) এর ট্রেলার মুক্তি পেল সম্প্রতি।

দীপক প্রধানের চরিত্রে অভিনয় করছেন দেব (Dev Adhikari)। বৃদ্ধ দম্পতির ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay) এবং মমতা শঙ্কর (Mamata Shankar)। এই দম্পতি আপন সন্তানের দ্বারা বিতাড়িত হওয়ার সঙ্গে, শিকার হয়েছেন নোংরা রাজনীতির। তাঁদের জীবনেই 'দেবদূত' হয়ে আসেন দীপক প্রধান। কীভাবে তিনি এই পরিস্থিতির সামাল দেবেন, তার জন্য অপেক্ষা করতে হবে বড়দিন পর্যন্ত।

দেবের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার 'মিঠাই', ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সকলের প্রিয় 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti) দেখা গেছে একজন স্বার্থান্বেষী রাজনীতিবিদ হিসেবে। অভিনেতা সোহম চক্রবর্তীকেও (Soham Chakraborty)দেখা গেছে দীপক প্রধানের সহকর্মীর ভূমিকায়। এছাড়াও সাবিত্রী চ্যাটার্জী (Sabitri Chatterjee), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta), সুজন মুখার্জী (Sujan Mukherjee), জন ভট্টাচার্য (John Bhattacharya), কনীনিকা ব্যানার্জী (Koneenica Banerjee) , বিশ্বনাথ বসু (Biswanath Basu), কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) উপস্থিতিও লক্ষনীয়। প্রতিবারের মতই এই বড়দিনেও থাকবে দেব-ম্যাজিক। আগামী ২২ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে 'প্রধান'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster