২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

Tarun Majumdar: বাংলা চলচ্চিত্রে নক্ষত্রপতন, চলে গেলেন তরুণ মজুমদার

মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর, কিংবদন্তী চলচ্চিত্রকারের মৃত্যুতে শোকের ছায়া
Tarun Majumdar Bengali News
https://www.facebook.com/groups/kolkatakathokatha/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জুলাই ২০২২
শেষ আপডেট: ৪ জুলাই ২০২২ ১২:২৬

না, আর ফিরতে পারলেন না। ৯১ বছর বয়সে চলে গেলেন কিংবদন্তী চলচ্চিত্রকার তরুণ মজুমদার। কিডনি এবং হৃদ্‌যন্ত্রের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। গত ১৪ জুন তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিনের মধ্যেই তাঁকে উডবার্ন ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছিল। সব চেষ্টাই শেষ। চলে গেলেন তরুণ মজুমদার।

জন্ম ১৯৩১ সালে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার বগুড়ায়। বাবা বীরেন্দ্র মজুমদার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। পড়াশোনা কলকাতায় যৌথ পরিবারের গুরুত্ব কী বাংলা সিনেমায় বারবার তুলে ধরেছিলেন। 'আলো', 'চাঁদের বাড়ি' কিংবা 'দাদার কীর্তি' সিনেমায় বুঝিয়ে ছিলেন নিজের কৃতিত্ব।

সময়টা ১৯৫৯। তিন বন্ধু শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায় এবং তরুণ মজুমদার একসঙ্গে মিলে তৈরি করলেন ‘যাত্রিক’। তৈরি হল প্রথম সিনেমা 'চাওয়া পাওয়া'। অভিনয় করেছিলেন মহানায়ক উত্তমকুমার, সুচিত্রা সেন এবং তুলসী চক্রবর্তী। তিন কিংবদন্তী অভিনেতার অনবদ্য মিশেলে তৈরি হল এক দুরন্ত সিনেমা। তৈরি হল 'কাঁচের স্বর্গ', ছিনিয়ে নিল জাতীয় পুরস্কার।

১৯৬৫ সালের পর থেকে একক পরিচালনায় ছবির জগতে সাহসী পদক্ষেপ। তৈরি হল একের পর এক কালজয়ী চলচ্চিত্র। 'বালিকা বধূ', 'রাহগির', 'নিমন্ত্রণ', 'কুহেলি', 'শ্রীমান পৃথ্বীরাজ', 'গণদেবতা', 'দাদার কীর্তি', 'ভালবাসা ভালবাসা', 'আপন আমার আপন', 'আলো', 'চাঁদের বাড়ি'-র মতো বক্স অফিস সফল সিনেমা। বাঙালিয়ানার সঙ্গে সুন্দর গল্পের মিশেলে তৈরি হল এক নতুন শিল্পশৈলী। আর আজ বাংলা সিনেমার ইতিহাসে চরম ক্ষতি। চলে গেলেন তরুণ মজুমদার।

একাধিকবার পেয়েছেন জাতীয় পুরস্কার। পেয়েছেন পদ্মশ্রী সম্মান। এমন কিংবদন্তী চলচ্চিত্রকারের মৃত্যুতে টলিউডে শোকের ছায়া।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah