১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

স্বপ্ন হলেও সত্যি! রাখী গুলজারের হাত ধরে কলকাতা ঘোরার স্বপ্ন পূরণ শ্রুতির!

সামাজিক মাধ্যমে এক ইচ্ছে পূরণের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন 'রাঙা বউ' শ্রুতি দাস

প্রবল ইচ্ছাশক্তি এবং অদম্য জেদ, এই দুই জীবনে এগিয়ে যাওয়ার পথের ভিত হলে, লক্ষ্যে পৌঁছনো অনেক সহজ হয়ে ওঠে। এমনটা যেন বারবার প্রমাণ করেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। অভিনয় জগতে পা রাখার সঙ্গে সঙ্গে যেমন তাঁকে হতে হয়েছে অনেক বাধার সম্মুখীন, তেমনই তাঁর পরিশ্রম পেয়েছে যোগ্য কদর। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে শিবপ্রসাদ মুখার্জী (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) ছবি, 'আমার Boss' এ (Amar Boss)। এই ছবিতে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার (Raakhee Gulzar)। তাঁর সঙ্গেই অভিনয় করার এক মিষ্টি মধুর অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন শ্রুতি।

কাটোয়ার শ্রুতি দাসের অভিনয় যাত্রা শুরু হয়েছিল 'ত্রিনয়নী' (Trinayani) ধারাবাহিক দিয়ে। তারপর 'দেশের মাটি' (Desher Maati) ধারাবাহিকে অভিনয় করলেও, দীর্ঘ সময় ঘরবন্দী ছিলেন নায়িকা। ফের মাস কয়েক আগে 'রাঙা বউ' (Ranga Bou) হয়ে, ফিরে আসেন তিনি। বরাবরই শ্রুতি বিশ্বাস করেছেন, মনের জোর এবং বিশ্বাস দিয়ে যেকোনও অসাধ্য সাধন করা যায়। তাই হার মানেননি শ্রুতি। যার ফল স্বরূপ আজ উইন্ডোজ প্রোডাকশনের (Windows Production House) মত প্রযোজনা সংস্থার মুখ হয়ে উঠেছেন তিনি। অভিনয় করার সুযোগ পেয়েছেন রাখী গুলজারের মত অভিনেত্রীর সঙ্গে। শুধু তাই নয়, কলকাতার বুকে হেঁটেছেন এই বর্ষীয়ান অভিনেত্রীর হাতে হাত রেখে।

কাটোয়ায় থাকাকালীন ভিক্টোরিয়ায় এলেও, লেবুর সরবত ছাড়া কিছুই খাওয়া হয়নি শ্রুতির। তবে এবার তাঁর জীবন যেন, রূপকথার মত 'ম্যাজিকাল' হয়ে উঠল। রাখী গুলজারের হাত ধরে কলকাতা ঘুরে দেখার সঙ্গে, ফুচকাও খেলেন নায়িকা। যদিও তাঁরা দুজনেই নন, সঙ্গী ছিলেন ছবির বাকি অভিনেত্রীরা। শ্রুতি-সহ সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), ঐশ্বর্য সেন (Aishwarya Sen), আভেরী সিংহ রায় (Avery Singha Roy), উমা ব্যানার্জীর (Uma Banerjee) সঙ্গে চুটিয়ে ঝাল ঝাল ফুচকা চেখে দেখলেন অমিতাভের নায়িকা!

তবে 'আমার Boss' ছবির গল্প নিয়ে এখনও আভাস মেলেনি। এই ছবিতে অন্যতম মূল চরিত্রে আছেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বছরের প্রথম দিক থেকেই শুরু হয়েছে ছবির শুটিং। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে ছোট পর্দার 'রাঙা বউ' এর। তাই শ্রুতির কাছে যে এই সুযোগ, স্বপ্ন হলেও সত্যি, তা আর বলতে বাকি রাখে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster