১১ অক্টোবর, ২০২৬
বিনোদন

কিছুই 'ভাল্লাগছে না' মিমির! সোশ্যালে ক্ষোভ অভিনেত্রীর! কিন্তু কেন?

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন মিমি চক্রবর্তী
Mimi Chakraborty 12 Bengali News
facebook.com/itsmimichakraborty
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ ২২:৩২

টলিউড ইন্ড্রাস্ট্রির অন্যতম গুণী অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ধারাবাহিক দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হলেও, একের পর এক ছবি উপহার দিয়েছেন দর্শককে। সঙ্গে হয়েছেন তৃণমূল সাংসদ। কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ করেছেন তিনি। কিন্তু বেশ কয়েকদিন ধরে তাঁর সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কিছুতেই তৃপ্ত হচ্ছেন না অভিনেত্রী! বারবার কেবল বলে যাচ্ছেন 'ভাল্লাগছে না'! স্বাভাবিক ভাবেই চিন্তিত হয়ে পড়েছিলেন অনুগামীরা! তবে এখানেই ছিল মিমির 'কামাল'!

মিমি যেমন গুণী অভিনেত্রী, তেমনই সুগায়িকাও। প্রায় অনেক ক্ষেত্রেই নিজের কণ্ঠে গান গেয়েছেন তিনি। রয়েছে তাঁর একটি ইউটিউব চ্যানেলও। সেখানেই যাবতীয় গান প্রকাশ করে থাকেন মিমি। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর কণ্ঠে নতুন গান 'ভাল্লাগছে না' (Bhallagchena)। আর সে কারণেই ছোট বড় নানা ভিডিওয় 'ভাল্লাগছে না' বলে প্রচার চালাচ্ছেন মিমি।

'মিমি চক্রবর্তী ক্রিয়েশনস' (Mimi Chakraborty Creations) নিবেদিত, 'ভাল্লাগছে না' গানটি মুক্তি পাবে আগামী ২৮ জানুয়ারি। গান নিয়ে যারপরনাই উত্তেজিত নায়িকা। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 'ভাল্লাগছে না' হল এমন একটি কথা, যা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে থাকে প্রতিনিয়ত। তাই এই শব্দবন্ধকে কেন্দ্র করে গড়ে উঠেছে মিমির আসন্ন গানটি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল গানটির পোস্টার। যেখানে লাল বেনারসিতে কনের সাজে সেজে উঠেছিলেন মিমি। এবং তাঁর সঙ্গে ছিল একটি গিটার এবং চোঙা। মিমির অনুগামী থেকে অভিনেত্রী পার্ণো মিত্র, সকলেই শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অভিনেত্রীকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster