২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও মিলল না পরিষেবা, খোদ কলকাতার বুকে ঘটলো আবার রোগী ফেরানোর ঘটনা

বর্তমানে এসএসকেএম হাসপাতালে এমার্জেন্সি বিভাগে রাখা হয়েছে ওই যুবককে।
swastha sathi card image Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ৫:২৭

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসার পরেও মিললোনা পরিষেবা। আমার স্বাস্থ্যসাথী নিয়ে হয়রানির শিকার সাধারণ মানুষ। খোদ কলকাতার বুকে আবারো ঘটল রোগী প্রত্যাখ্যানের ঘটনা। সকাল থেকে দুর্ঘটনায় আহত কিশোরকে নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরে চললেন প্রতিবেশীরা। সঙ্গে ছিল স্বাস্থ্য সাথী কার্ড। একের পর এক সকল হাসপাতাল ঘুরে গেলেন তাদের প্রতিবেশীরা। নার্সিংহোমে ভর্তি করা গেলেও অপারেশনের টাকা না থাকার কারণে বেসরকারী হাসপাতাল চিকিৎসা করতে চায়নি। দুর্ঘটনার ১২ ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোন হাসপাতালে ভর্তি করা গেল না ওই মরণাপন্ন যুবককে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে এমার্জেন্সি বিভাগে রাখা হয়েছে ওই যুবককে।

প্রতিবেশীদের অভিযোগ, এসএসকেএম হাসপাতালে ওই মরণাপন্ন কিশোরকে নিয়ে আসার পরেও চিকিৎসা শুরু করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে বেড নেই। এখনো তাকে এ কিভাবে ফেলে রাখা হয়েছে এমার্জেন্সি বিভাগে। শুধুমাত্র অক্সিজেন চলছে, কিন্তু হাসপাতাল বলছে অন্যত্র নিয়ে যেতে। তবে এখনো পর্যন্ত কোন হাসপাতাল ওই যুবককে ভর্তি নিতে রাজি হয়নি। ফলে অতনুর প্রাণ বাঁচানো বর্তমানে বেশ সংশয় হয়ে যাচ্ছে।

ইকবালপুর এর নেতাজি সুভাষ নার্সিংহোমে পৌঁছানোর পরে শুরু হয় সমস্যা। চিকিৎসকরা জানিয়ে দেন, অবিলম্বে ওই রোগীর অপারেশন করতে হবে, নতুবা ঐ রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু তাদের কাছে অপারেশন করার মত টাকা নেই। স্বাস্থ্য সাথী কার্ড সঙ্গে নিয়ে আসা হয়েছিল, কিন্তু নার্সিংহোম ওই কার্ড গ্রহণ করতে রাজী হয়নি। ওই যুবকের পরিজনেরা জানিয়েছে, টাকা ছাড়া কোন ধরনের পরিষেবা পাওয়া যাবে না। এখনো তাদের হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড এর তালিকাভুক্ত হয়নি। তারপরেই, রোগীর পরিবার রওনা দেয় এসএসকেএমের উদ্দেশ্যে।

নামখানায় টোটোর সঙ্গে দুর্ঘটনায় বেশ গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া অতনু। কাকদ্বীপ হাসপাতাল থেকে রোগীকে গুরুতর বলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তারা জানায়, কিডনিতে রক্ত জমাট বেধে যাওয়ার কারণে অপারেশন করতে হবে। কিন্তু সেখানে চিকিৎসার পরিকাঠামো না থাকার কারণে রেফার করা হয় ডায়মন্ডহারবার হাসপাতালে। সেখানেও একই অবস্থা, ডায়মন্ড হারবার থেকে রেফার করা হল কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানেও মিলল না পরিষেবা। অবশেষে তাদের বর্তমান গন্তব্য এসএসকেএম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata