১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

মাটির তলায় বোমা! খননের কাজের করতেই বেলেঘাটার জনবহুল এলাকায় বিস্ফোরণ

ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্মরত দুই শ্রমিক
fire burn Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২২ আগস্ট ২০২২ ২০:৩৮

এবার খাস কলকাতায় বিস্ফোরণ (Blast in Kolkata)। সোমবার ভরদুপুরে বেলেঘাটার জনবহুল এলাকায় বিস্ফোরণ। দুপুরের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। ঘটনাটি ঘটেছে সরকার বাজার এলাকায় ৩ নম্বর এবং ৬ নম্বর বস্তির মাঝে একটি জায়গায়। চলছিল বহুতল নির্মাণের কাজ। ছিলেন বহু শ্রমিক। এর মাঝেই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্মরত দুই শ্রমিক।

আচমকাই আজ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, ফ্ল্যাটের জমিতে পড়ে রয়েছেন দু’জন। তার মধ্যে একজন এলাকার বাসিন্দা তন্ময় প্রামাণিক। অপরজন লোকমান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অন্যান্য শ্রমিকরাই ওই আহত দুই শ্রমিককে উদ্ধার করে নিয়ে যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশে। কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখার আধিকারিকরাও পৌঁছে যান ঘটনাস্থলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকদের মধ্যে একজনের নাম লোকমান মোল্লা। বিস্ফোরণের অভিঘাতে তাঁর হাত উড়ে গিয়েছে। অন্যজনেরও গুরুতর অবস্থা। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই এলাকায় মাটির তলায় পুরনো কোনও সকেট বোমা লুকিয়ে রাখা ছিল। খননের কাজের সময় তা ফেটে যাওয়াতেই এই বিপত্তি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata