১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

চুয়াল্লিশ বছরে পা দিলেন 'ভার্সেটাইল' ঋত্বিক চক্রবর্তী

সেদিনের 'পাগল প্রেমী'র আজকের রাজলক্ষ্মীর 'শ্রীকান্ত' হয়ে ওঠার সফরকে ফিরে দেখা
Ritwick yellow Bengali News
instagram.com/ritwickchak_
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ২২:২৫

ছোটো থেকে থিয়েটার প্রেমী ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) 'পাগল প্রেমী' (Pagol Premi) ছিল তাঁর অভিনয় জীবনের প্রথম স্তম্ভ। একটি ত্রিকোণ প্রেমকে নিয়ে গড়ে ওঠা এই ছবিটিতে ঋত্বিকের সঙ্গে ছিলেন, অর্পিতা মুখার্জী(Arpita Mukherjee), যশ দাসগুপ্ত (Yash Dasgupta) প্রমুখ।

প্রদীপ্ত ভট্টাচার্যের (Pradipta Bhattacharya), 'বিশ্বাস নাও করতে পারেন' (Biswas Nao Korte Paren) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই মূলত ঋত্বিক চক্রবর্তীর অভিষেক হয়েছিল। এরপর আস্তে আস্তে ,তার মুকুটে পালক যুক্ত করতে থাকে, অঞ্জন দত্তের (Anjan Dutta) 'চলো লেটস গো' (Chalo Let's Go), অভিজিৎ গুহ (Abhijit Guha), সুদেষ্ণা রায়ের (Sudeshna Roy) 'ক্রস কানেকশন' (Cross Connection)ইত্যাদি।

২০১৩ সালটি ছিল ঋত্বিকের জন্য 'সোনার কাঠি'র ছোঁয়া। এই বছর তাঁর অভিনীত ছয়টি ছবি মুক্তি পায়। ২০১৪ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Gangopadhyay) পরিচালিত, এক ফলি আর্টিস্ট তারকের নির্মম পরিণতি নিয়ে তৈরি 'শব্দ'(Shabdo) ছবিটির জন্য তিনি ফিল্মফেয়ারে, সেরা অভিনেতার পুরস্কার পান।

২০১৪ সালেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালনায়, 'নির্বাক' (Nirbaak)ছবিটিতে ঋত্বিক, সুস্মিতা সেনের (Sushmita Sen) বিপরীতে অভিনয় করেন। বলা বাহুল্য, সুস্মিতার মত দাপুটে অভিনেত্রীর পাশে, ঋত্বিকের অস্তিত্ব যথার্থই ভাস্বর ছিল।

এরপর একের পর এক পালক জুড়তে থাকে রাজার মুকুটে। 'আসা যাওয়ার মাঝে' (Asha Jaoar Majhe), 'বিবাহ ডায়েরিজ' (Bibaho Diaries), 'মাছের ঝোল' (Maacher Jhol),  'জ্যেষ্ঠ পুত্র' (Jyesthoputro), 'তারিখ' (Tareekh), 'পরিণীতা' (Parineeta) ইত্যাদি

কৌশিক গঙ্গোপাধ্যায়ের গতানুগতিক সীমা লঙ্ঘন করা ছবি, 'নগরকীর্তন'(Nagarkirtan),  ঋত্বিক চক্রবর্তীর জীবনে, সাফল্যের অন্যতম দোসর। ছবির শেষ দৃশ্যে তিনি, তাঁর সমকামী মৃত 'প্রেমিক' এর যে জীবন যাপনকে বেছে নিয়েছিলেন, সে দৃশ্যে চোখ ভেজেনি এমন মানুষ কম।

সৃজিত মুখোপাধ্যায়ের 'ভিঞ্চি দা' (Vinci da) ছবিটিতে, খল চরিত্রের জন্য তিনি পুরস্কৃত হন। ২০১৭ এ 'মাছের ঝোল' ছবিটির জন্য সেরা অভিনেতা এবং ২০১৯ এ 'জ্যেষ্ঠপুত্র' ছবিটির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পান। কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleshwar Mukhopadhyay) পরিচালিত 'দ্য হাঙ্গার আর্টিস্ট' (The Hunger Artist) স্বল্প দৈর্ঘ্যের ছবির জন্য, সৌমিত্র চট্টোপাধ্যায় স্মারক সম্মানে ভূষিত হন ঋত্বিক।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'শ্রীকান্ত' এর নস্টালজিয়াকে কাজে লাগিয়ে, প্রদীপ্ত ভট্টাচার্যের 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' (Rajlokkhi O Srikanto) ছবিটিতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। বলা বাহুল্য, শ্রীকান্তের ভূমিকায় তাঁকে যথাযথ মানিয়েছিল। সম্প্রতি এক ছন্নছাড়া, বাউন্ডুলে, ক্ষ্যাপাটে 'ডিফেক্টিভ' থুড়ি, 'ডিটেকটিভ' ক্রাইমথ্রিলার 'গোরা' (Gora) তে নামভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সংস্কৃতি মহলে।

২০১১ সালে তিনি বিবাহ করেন তাঁর সহ অভিনেত্রী, অপরাজিতা ঘোষ দাসকে (Aparajita Ghosh Das)। স্ত্রী ও পুত্র সহযোগে ঋত্বিকের এখন ভরাট সংসার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster