৯ অক্টোবর, ২০২৬
কলকাতা

বাড়ছে সংক্রমণ, স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করল কলকাতা পুরসভা

সোমবার এই বিষয়টি নিয়ে পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ও প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বৈঠকে বসেন
kolkata municipality Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১৭:৩১

বারবার সতর্ক করা সত্ত্বেও দুর্গাপুজোয় উপরে পড়েছিল ভিড়। ফলাফল, লাগামছাড়া করোনা সংক্রমণ। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ৷ তাই পরিস্থিতি মোকাবিলা করতে আগে থেকেই স্বাস্থ্য বিভাগের সমস্ত ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটিতে রয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মী। তবে আজ তড়িঘড়ি বৈঠকের পর, ছুটি বাতিলের পথেই কলকাতা পুরসভা। কাজেই, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই পুরসভার স্বাস্থ্য বিভাগ খুলছে৷

আজ পুজোর পরের করোনা পরিস্থিতি নিয়ে কার্যত উদ্বিগ্ন হয়েই পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ও প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বৈঠকে বসেন৷ সূত্রের খবর, করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে আনতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। আর তা পর্যালোচনা করতে গিয়েই বাতিল হল ছুটি।

প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৬৬ জন। আর একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৮২ জন। তবে রাজ্যের চিত্রটা আগের তুলনায় কিছুটা চিন্তার ভাঁজ এনেছে কপালে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert