১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

হেলমেট পরে রাতভর শৌচালয়ে চোর, ব্যাংক খুলতেই আড়াই কেজি সোনা নিয়ে গায়েব অভিযুক্ত

হেলমেট পরে রাতভর শৌচালয়ে চোর, ব্যাংক খুলতেই আড়াই কেজি সোনা নিয়ে গায়েব অভিযুক্ত
thief Bengali News
চোর @pixabey
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ৮:০৩

মাথায় হেলমেট আর মুখে মাস্ক পরে সারারাত চোর ঘাপটি মেরে বসে ছিল শৌচালয়ে। তারপর সকালে ব্যাংক খুলতে না খুলতেই সোনা নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে কলকাতার বেকবাগানের একটি বেসরকারি ব্যাংকে। ব্যাঙ্কে কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ জেনেছে, গত ১১ ই জুলাই ব্যাংক বন্ধের কিছুক্ষণ আগে বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ব্যাংকে প্রবেশ করেছিলেন ওই চোর। তারপর সোজা চলে গিয়েছিলেন শৌচালয়ে। সেই সময় ওই চোরের মাথায় ছিল হেলমেট এবং মুখে একখানি মাস্ক। ফলে ওই চোরের চেহারা ঠিক করে দেখা যায়নি। তারপর সরাসরি ব্যাংকের শৌচালয়তে ঢুকে গিয়ে একটা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছিলেন ব্যাংক পুরোপুরি খালি হয়ে যাওয়ার।

সময়মতো ব্যাংক বন্ধ হয়ে গেলে প্রায় রাত ১১ টার সময় সেখান থেকে বার হন ওই চোর। যে ঘরে সোনা রাখা ছিল সেখানে গিয়ে একের পর এক সোনার গয়না চুরি করেন তিনি। গ্রাহকদের ঋণ দেবার বিনিময়ে বন্ধক হিসেবে ওই বিপুল পরিমাণ সোনা জমা রাখা হয়েছিল ব্যাংকের ওই জায়গায়। সোনা রাখার তাকের উপরে ছিল একটি সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা একটি কাপড় দিয়ে ঢেকে দেন অভিযুক্ত।

তারপর সেখান থেকে সমস্ত সোনা চুরি করে বারই জুলাই সকাল আটটা ৫০ মিনিট নাগাদ যখন ব্যাংক খোলে, মোটামুটি ন'টা নাগাদ ব্যাগ হাতে ব্যাংক থেকে বেরিয়ে যান ওই অভিযুক্ত। প্রায় একদিন বিষয়টি পুরোপুরি ভাবে চাপা ছিল। ১৩ই জুলাই বিষয়টি নজরে আসার পর স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। কিভাবে অভিযুক্ত সোনা রাখার ঘরের তারা ভেঙে দিলেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই মামলার তদন্ত করার জন্য ফরেনসিকের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata