১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ইন্দ্রপতন! প্রয়াত গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Bappi Lahiri single Bengali News
instagram.com/bappilahiri_official_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ৯:৫২

গতকাল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুঃসংবাদ। চলে গেলেন গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

সূত্রের খবর, গত এক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ভুগছিলেন নানান শারীরিক সমস্যায়। তবে সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যদিও মঙ্গলবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে হাসপাতালে আনা হয়। মধ্যরাতে ওএসও অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

বাপ্পি লাহিড়ির জন্ম জলপাইগুড়িতে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জন্ম গ্রহণ করেন। বাবা অপরেশ লাহিড়ি মা বাঁশরি লাহিড়ি ছিলেন সঙ্গীত জগতের মানুষ। ছেলেবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে ছিল নাড়ির যোগাযোগ। খুব ছোটবেলা থেকেই গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তিনি। তারপর ধীরে ধীরে গায়ক থেকে সুরকার হয়ে ওঠার জার্নি শুরু হয়।

৭০ থেকে ৮০-র দশকে বলিউডের সঙ্গীত জগতে একটাই নাম বাপ্পি লাহিড়ি। গানের মধ্যে ওয়েস্টার্ন ঘরানার প্রয়োগ ঘটান তিনি। 'চলতে চলতে' দিয়ে নিজের কেরিয়ার শুরু। এরপর 'ডিস্কো ডান্সার', 'ডান্স ডান্স' হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক। তাঁর সঙ্গীতে তিনি যে গতির যাদু দেখিয়েছেন, তা অবিস্মরণীয়। হিন্দি সঙ্গীত জগতে তিনিই প্রথম যুবসমাজকে এতটা নাড়িয়ে দিয়েছিলেন।

বাপ্পি লাহিড়ির অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় বলেছেন, "শ্রী বাপ্পী লাহিড়িজির সঙ্গীত প্রতিভা ছিল অবিস্মরণীয়, সঙ্গীতের মধ্যে এত সুন্দরভাবে আবেগের প্রকাশ তিনিই করতেন। বহু প্রজন্ম ধরে মানুষ তাঁর কাজের সঙ্গে সম্পর্কিত। তাঁর প্রাণবন্ত প্রকৃতি সবাই মনে রাখবে। তাঁর অকাল প্রয়াণে শোকাহত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, "কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ীর অকাল প্রয়াণে মর্মাহত। আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে, সে তাঁর নিখুঁত প্রতিভা এবং কঠোর পরিশ্রমের দ্বারা সর্বভারতীয় খ্যাতি এবং সাফল্যে উন্নীত হয়েছে। তাঁর সঙ্গীত প্রতিভা আমাদের গর্বিত করেছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster