১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

শুধু মঞ্চে নয়, এবার থিয়েটার দেখা যাবে ড্রয়িং রুমে বসেই

চারদিনে মঞ্চ সফল এবং সিনেমা হিসেবেও জনপ্রিয় চারটি নাটক দেখানো হবে এই অনুষ্ঠানে।
antoni kobiyal Bengali News
"অ্যান্টনী কবিয়াল" নাটকের একটি দৃশ্যে সাহেব চট্টোপাধ্যায় ও শাওলি চট্টোপাধ্যায়। -facebook
richa-roy
রিচা রায়
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২০:৫৬

থিয়েটারকে নতুন ছন্দে ফেরাতে আগামী ১৫ই নভেম্বর থেকে স্টার জলসা মুভিজে আসতে চলেছে 'থিয়েট্রিক্যাল সিনেমা'। রাত ৮টা থেকে টিভির পর্দায় দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। এখানে যে নাটকগুলি দেখানো হবে সেগুলো একদিকে যেমন থিয়েটার হিসেবে মঞ্চে সফল হয়েছিল, অন্যদিকে বড়পর্দাতেও সমান ভাবে জনপ্রিয়। চারদিনে যে চারটি নাটক দর্শকরা দেখতে পারবেন সেগুলি হল - "অ্যান্টনী কবিয়াল", "ব্যাপিকা বিদায়", "জয় মা কালী বোর্ডিং", "শ্রীমতী ভয়ঙ্করী"। তবে চমকের এখানেই শেষ নয়, এই অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউস 'নাইডিয়াস'। চারটি নাটকই পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। অ্যান্টনী ফিরিঙ্গির জীবন কাহিনি অবলম্বনে তৈরি "অ্যান্টনী কবিয়াল" দিয়ে এই অনুষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। এই নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। সৌদামিনীর চরিত্রে রয়েছেন শাঁওলী চট্টোপাধ্যায়। খরাজ মুখার্জী রয়েছেন ভোলা ময়রার চরিত্রে। এছাড়াও নীল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিশ্বনাথ বসু প্রমুখ অভিনেতাদেরও দেখতে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, নাটক এবং সিনেমার মিশেলের এক অদ্ভুত স্বাদ পাবেন দর্শকেরা।যেহেতু এই নাটকগুলি বড়পর্দায় ও ভীষণ ভাবে সফল ফলে চ্যানেলকে রাজি করাতে কোন সমস্যাই হয়নি। তবে একটা প্রশ্ন থেকেই যায় যে অ্যান্টনী কবিয়ালের চরিত্রে প্রসেনজিৎ নয় কেন? কারণ 'জাতিস্মর' এ এই অ্যান্টনী ফিরিঙ্গির চরিত্রে তিনিই অভিনয় করেন। সূত্রের খবর, এই চরিত্রটিতে অভিনয় করতে হলে গান এবং অভিনয় দুটোই করতে হবে, তারজন্য সাহেব চট্টোপাধ্যায় উপযুক্ত।

চ্যানেল কতৃপক্ষ জানায়, থিয়েটার কে নতুন আঙ্গিকে উপস্থাপন করার উদ্যেগ কতটা সফল হয় এখন সেটাই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster