১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

সেক্টর ফাইভের রাস্তায় এবার সাইকেল লেন

নিউটাউন মডেলের অনুকরণে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথোরিটি সাইকেল আরোহীদের সুবিধার্থে সাইকেল লেন চালু করলো সেক্টর ফাইভে
Cycle lane Bengali News
instagram.com/martindavepat
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১১:২৬

নিউটাউন (NewTown) মডেলকে অনুকরণ করে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথোরিটি (NDITA) সল্টলেক সেক্টর ফাইভে (Sector V) সাইকেল আরোহীদের সুবিধার্থে সাইকেলের ওয়ান লেনের (Cycle Lane) জন্য রাস্তায় সীমানা নির্দেশ করার সিদ্ধান্ত গ্রহণ করলো। নিকটবর্তী এলাকা থেকে অনেক মানুষ আজকাল সাইকেলে চেপে কর্মক্ষেত্রে আসেন। এমনকি এই অঞ্চলের খাবার ডেলিভারির কর্মে নিযুক্ত ছেলেরাও হামেশাই সাইকেলে করে চলাফেরা করেন। এমনটা লক্ষ্য করার পর আই টি হাব (IT Hub) এর মধ্যে সাইকেল লেন এবং সাইকেল স্ট্যান্ড তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে আধিকারিকদের তরফে। এস ডি এফ বিল্ডিং থেকে কলেজ মোড় ক্রসিং-গামি রাস্তায় সবুজ রঙের কালি দিয়ে রাস্তার ডান দিকে সাইকেলের পথ নির্দেশ করার মাধ্যমে প্রকল্পটির সূচনা করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে ওয়েবেল ভবনের নিকটে, গোদরেজ ওয়াটারভবন, উইপ্রো ফ্লাইওভার এর নিচে, নবদিগন্ত ভবনের ভিতর - এই চারটি জায়গায় সাইকেল পার্কিং স্ট্যান্ড তৈরি করা হয়েছে। প্রত্যেকটি স্ট্যান্ডে ২৫টি করে সাইকেল পার্ক করা সম্ভব (Kolkata News)।

এক আধিকারিক জানিয়েছেন, "সাইকেল চালকদের সুবিধার্থে সাইকেল স্ট্যান্ডগুলি তৈরি করা হয়েছে। আগামীদিনে আরো সাইকেল স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা রয়েছে।" নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (NDITA) সাইকেল লেনের ব্যবস্থাপনাকে আরো প্রসারিত করার চিন্তা ভাবনা করছে। এবিষয়ে সব অফিসগুলোতে সাইকেল পার্কিং কমপ্লেক্স তৈরি করার নির্দেশনাও পাঠানো হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro