১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

পদ্মের বদলে নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে সরস্বতী পুজোর উদ্বোধনে মদন মিত্র

জাতীয় ফুলকে অপমান করার জেরে তাঁর বিরুদ্ধে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি
Madan Mitra saraswati pujo Bengali News
facebook.com/MadanMitraofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৮

কখনও বিধায়ক কখনও আবার গায়ক, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মদন মিত্র (Madan Mitra)। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার লাইমলাইট থেকে কিছুটা দূরে রয়েছেন অনুগামীদের প্রিয় 'মদন দা'। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। দিন কয়েক আগেই বেলঘরিয়ায় এক পুষ্পপ্রদর্শনী মেলায় গিয়ে জাতীয় ফুল পদ্ম ছিঁড়ে ফেলেন মদন মিত্র। বলেন, তিনি বয়কট করলেন পদ্মকে। এ নিয়ে কম বিতর্ক হয়নি।

এর মধ্যেই গতকালও একই পথে মদন। ফুল না ছিঁড়লেও, পদ্মের বদলে নিজের রক্ত দিয়েই সোনাগাছিতে বীণাপাণির পায়ে গাঁদা ফুল সহযোগে নিবেদন করেন তৃণমূল (TMC) বিধায়ক।  [custom-extension] internal-links who-is-the-next-state-secretary-of-cpm-change-is-almost-certain

সঙ্গে বাগদেবীর কাছে মদন মিত্রের (Madan Mitra) প্রার্থনা, "ঘরে ঘরে পৌঁছে যাক বিদ্যা"। এর সঙ্গে এক সংবাদমাধ্যমকে মদন মিত্র জানিয়েছেন, "আমি হিন্দুর ছেলে। আমার বিশ্বামিত্র গোত্র। আমি পদ্ম না দিয়ে মাকে রক্ত দিয়ে পুজো করলাম। এইটা দেখার জন্য, যদি আমার কোনও বিরাট ক্ষতি হয়, দুর্ঘটনা ঘটে, তাহলে আমি বুঝব আমার সিদ্ধান্ত ভুল ছিল।"

প্রসঙ্গত, গতবার ফুল ছিঁড়তেই উত্তাল হয়ে ওঠে বাঙালিদের একাংশ। জাতীয় ফুলকে অপমান করার জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি (BJP)। তবে এ বিষয়ে মদন মিত্র গতকাল বলেন, কোনও অভিযোগের পরোয়া করেন না তিনি। পদ্ম নয় রক্ত দিয়ে বাগদেবীর আরাধনা করবেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata