১১ নভেম্বর, ২০২৬
সাক্ষাৎকার

প্যাশনকেই প্রফেশনে রূপান্তরিত করার দৌড়ে খড়গপুরের বিবেক রঞ্জন সরকার

ছাব্বিশ হাজার ছুঁইছুঁই ফলোওয়ার্স নিয়ে সগৌরবে চলছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল
Bibek ranjan Bengali News
instagram.com/igbibekranjansarkar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩
শেষ আপডেট: ১ জানুয়ারি ২০২৩ ১৪:১১

ফেসবুক (Facebook), ইউটিউবের (YouTube) মতোই বহুল জনপ্রিয় প্লাটফর্ম 'ইনস্টাগ্রাম' (Instagram)। এই 'গ্রাম'-এ এখনও ঘুরতে যায়নি, এমন মানুষের সংখ্যা নেহাত কম। একদিকে ফেসবুক কিংবা ইউটিউবে যেমন নিজেদের পছন্দের বিষয়ের ওপর কেন্দ্র করে ভিডিও বানিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছেন একের পর এক ক্রিয়েটর (Creator)। তেমনই ইনস্টাগ্রাম থেকে সফলতার শিখরে পৌঁছে যাচ্ছেন একের পর এক ইনফ্লুয়েন্সর।

Bibek ranjan 1 Bengali News
instagram.com/igbibekranjansarkar

পরিদর্শক আজ বলবে অন্যরকম এক ইনস্টাগ্রামারের গল্প। নাম, বিবেক রঞ্জন সরকার। বাড়ি খড়গপুর। মা-বাবা ছাড়াও যৌথ পরিবারের ছত্রছায়ায় বেড়ে ওঠে বিবেক। পড়াশোনার মধ্যেই বিবেক পায় চাকরি। আজ বিবেক চাকরি করলেও, পড়াশোনা থামাননি তিনি।

বলাবাহুল্য, 'প্রফেসন'-এর পিছনে দৌড়ে 'প্যাশন'কে ভোলেননি বিবেক। ২০২০ সালে ফটোগ্রাফিতে ইচ্ছে প্রকাশ করে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নানান ছবি আপলোড করেছেন বিবেক।

মেলে মানুষের ভালোবাসা। এরপর ফটোগ্রাফির পাশেই লাইফস্টাইল ব্লগিংয়ে ইচ্ছে আসে বিবেকের। নানান রকম প্রোডাক্ট ছাড়াও বহু রেস্তরাঁয় ঢুঁ মারেন তিনি। মানুষ কেন তাঁর বলা প্রোডাক্ট ব্যবহার করবেন কিংবা তাঁর দেখানো রেস্টুরেন্টে যাবেন? এই নিয়েই মূলত কাজ বিবেকের।

২০২১ সালের নভেম্বরে বিবেক নিয়োজিত হন সক্রিয় ব্লগিংয়ে। ২০২২-এ কলকাতার খ্যাত AB's (Absolute Barbecues) এর সঙ্গে কাজ করেন বিবেক। এছাড়াও স্টার বেলি, চেরি ক্যাফে, ফাইন লাইন বারবিকিউ সহ নিজের জেলার অন্যান্য বহু রেস্তোরাঁ নিয়ে কাজ করেছেন বিবেক।

ইনস্টাগ্রামে এসে নেটিজেনদের ভালোবাসার সঙ্গেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনির্বাণ দাসের সহযোগিতা এবং অনুপ্রেরণাও এগিয়ে নিয়ে গিয়েছে বিবেকের এই অ্যাকাউন্ট। সকলের ভালোবাসায় ছাব্বিশ হাজার ছুঁইছুঁই ফলোওয়ার্স নিয়ে সগৌরবে চলছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল।

পরবর্তীতে বিবেকের ইচ্ছে বড়ো ইনফ্লুয়েন্সর হওয়ার, নিজের প্যাশনকেই প্রফেশনে রূপান্তরিত করে উচ্চতার শিখরে পৌঁছনোর। পরিদর্শকের তরফে বিবেকের জন্য রইল শুভেচ্ছা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
১০ অক্টোবর

ঘরোয়া উপায়ে রেহাই মিলতে পারে ফোসকার জ্বালা থেকে

New shoe
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৫ অক্টোবর

একটি সঠিক হেয়ারকাট আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বে বদল আনতে পারে

Haircut 1