৬ অক্টোবর, ২০২৬
বিনোদন

গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে, দর্শকদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন 'কাঞ্চি' পরিবারের পক্ষ থেকে

আকাশ আট চ্যানেলে রাত আটটায় সম্প্রচারিত হয় 'কাঞ্চি'
Kanchi Bengali News
instagram.com/ayesha_bhattacharya_official
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৮

সম্প্রতিই দেশ জুড়ে পালন করা হল, বিঘ্নবিনাশক সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। কলকাতাবাসীও মেতেছিলেন এই উৎসবে। সাধারণ মানুষ থেকে তারকা-মহল, বাদ যাননি কেউ গজাননের উপাসনায় ব্রতী হতে। আকাশ আটের (Akash Aath) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) 'কাঞ্চি'র (Kanchi) কলাকুশলীদেরও দেখা গেল ভক্তি ভরে গণেশ পুজোর আয়োজনে সামিল থাকতে। পুজোর মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী (Tollywood Actress) আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya)।

পাহাড়ি ঝর্নার মত স্রোতস্বিনী এক পাহাড়ি যুবতী কাঞ্চিকে নিয়ে আবর্তিত হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে এক মাতৃহারা শিশুর দায়িত্ব নিতে গিয়ে, ঘটনাক্রমে হয়ে ওঠে তার মা। কাঞ্চির চরিত্রে অভিনয় করছেন নবাগতা কথাকলি চক্রবর্তী (Kathakali Chakraborty)। এই ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করছেন আয়েশা ভট্টাচার্য এবং সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। তাঁরা দুজনে আছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। সামাজিক মাধ্যমে (Social Media) তাঁরা বেশ সক্রিয়। নেট-নাগরিকরা প্রায়ই সাক্ষী হন তাঁদের বিভিন্ন রকম মজাদার হোক বা তথ্যসমৃদ্ধ মুহুর্ত যাপনের। ঠিক যেরকম এবারেও 'কাঞ্চি' পরিবারের গণেশ পুজোতে আয়েশা দর্শকদেরও সাক্ষী রাখলেন ভার্চুয়াল ভাবেই।

ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁদের 'ছোট্ট' মেকাপ রুম সেজে উঠেছে পুজোর আমেজে। পুরোহিত ডেকে করা হচ্ছে গণেশ পুজো। সকল কলাকুশলীই ভক্তি ভরে পুজোর আয়োজনে নিমজ্জিত হয়েছেন। এমনকি পুজো উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে ভোগও। তাঁদের এই 'অনস্ক্রিন' পর্দার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছবার্তা পেয়ে, অনুগামীরাও স্বভাবতই খুশি হয়েছেন। সোম থেকে শনি প্রতিদিন রাত আটটায় সম্প্রচার করা হয় এই ধারাবাহিক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri