১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

নিম্নচাপের প্রভাব এখনও অব্যাহত? আজ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

পশ্চিমবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ
Rain taxi kolkata Bengali News
instagram.com/street_licious_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২০ আগস্ট ২০২২ ১০:৪৬

শনিবার দুপুরের পর রাজ্যের উপর থেকে কাটতে চলেছে দুর্যোগের মেঘ। ওড়িশা উপকূলের দিকে সরতে চলেছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, কলকাতা এবং সংলগ্ন জেলায় দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এমনকি উপকুলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হবে পরিষ্কার। প্রথম দিকে কলকাতার আবহাওয়া একই রকম থাকলেও পরবর্তীতে উন্নতি হবে শহরের আবহাওয়ার। আকাশ হবে পরিষ্কার এবং কমবে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপ শুক্রবার স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডের দিকে সরতে চলেছে। এর কারনে শনিবার ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সব থেকে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে, রবিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাবে আবহাওয়া। কলকাতায় সকালে মূলত মেঘলা আকাশ থাকবে এবং পরে আবহাওয়ার উন্নতি হবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। অন্যদিকে সকালের দিকে দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প সর্বোচ্চ পরিমাণ ৯৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪৪.৪ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে শনিবার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে গাঙ্গেয় উপকূলবর্তী কয়টি জেলায়। পশ্চিম দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্বদিকে জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে।

গভীর নিম্নচাপ এখন ঝাড়খন্ড এবং ছত্রিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগোতে শুরু করেছে নিম্নচাপ। সুলতানপুর হয়ে বিহারের গয়ার ওপর দিয়ে রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়ার উপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামীকাল ঝাড়খন্ড, ছত্রিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে রবিবার পশ্চিম মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata