১১ নভেম্বর, ২০২৬
দেশ

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া, মুম্বইয়ে পেট্রোল সেঞ্চুরির দোরগোড়ায়

কলকাতায় পেট্রোপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি, নাভিশ্বাস আমজনতার
fuel oil petrol gas pump Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০২১
শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১০:৫১

ক্রমাগত পেট্রোপণ্যের (Petroleum) মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। এরফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটছে। নির্বাচনের (Election) পর ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রেকর্ড তৈরি হয়েছিল। মাঝে দু-একদিন দাম কমলেও বৃদ্ধির পরিমাণ আকাশছোঁয়া। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্য হ্রাস পেলেও ভারতের বাজারে পেট্রোপণ্যের দাম কমেনি। আর নির্বাচনের পর তো হুহু করে দাম বৃদ্ধি পেয়ে এখন সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল ডিজেল।

আজ সারা দেশের বিভিন্ন জায়গায় ফের পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের দাম বেড়েছে ২১ থেকে ২৫ পয়সা, আর ডিজেলের দাম বেড়েছে ২৮ থেকে ৩২ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইসহ কলকাতা সর্বত্র বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। আজ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ৯৪ পয়সা, প্রায় সেঞ্চুরির দোড়গোড়ায়। আর ডিজেলের দাম লিটার প্রতি ৯১ টাকা ৮৭ পয়সা। বৃহস্পতিবার কলকাতাতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৩ পয়সা বেড়ে হয়েছে ৯৩ টাকা ৭২ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৩০ পয়সা বেড়ে হয়েছে ৮৭ টাকা ৪৬ পয়সা। বৃহস্পতিবার চেন্নাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ৯৫ টাকা ২৮ পয়সা প্রতি লিটার, ডিজেলের দাম ৮৯.৩৯ পয়সা লিটার। রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম ৯৩ টাকা ৬৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৪ টাকা ৬১ পয়সা। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানের একাধিক শহরে জ্বালানি তেল এখন বিকোচ্ছে ১০০ টাকার উপরে।

একদিকে লকডাউন, অপরদিকে পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ, মাংস থেকে কাঁচা সব্জি বহনের খরচ বাড়ায় দাম বেড়েছে লাগামছাড়া। এমন অবস্থায় ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah