১১ নভেম্বর, ২০২৬
ভ্রমণ

ভাইরাল গার্ল সুহানির 'কাহানি' আয়োজিত হবে কলকাতাতেও, জেনে নিন বিশদে

কেরিয়ারের রজত জয়ন্তী পালনে ভারত সফর করবেন সুহানি শাহ, শুনবেন মানুষের গল্প
Suhani Bengali News
instagram.com/thesuhanishah
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ২১:৪৪

সুহানি শাহ (Suhani Shah) , যাঁর নাম শুনলেই ভারতবাসী টানটান হয়ে বসেন। ভারতের 'জাদুকরী' তিনি। মানুষের মন পড়া থেকে তাঁর যেকোনও দিনের স্মৃতি বলে দিতে পারেন সকলের সামনে। মানুষকে মায়াজালে নিমেষে জড়িয়ে নিতে নিতে কেটে গেছে তাঁর কেরিয়ারের পঁচিশ বছর। এবারে রজত জয়ন্তী (Silver Jubilee)। সেই উপলক্ষ্যে তাঁর ভারত সফরের নতুন প্রয়াস, বেশ আলোড়ন সৃষ্টি করেছে অনুগামীদের মধ্যে।

মাত্র ছয় বছর বয়সে তিনি নিজেই জড়িয়ে যান মায়াজালে মায়ায়। চান, ভবিষ্যতে এগোলে এগোবেন জাদু নিয়েই। অভিভাবকের সমর্থন ছিল সফলভাবে। বত্রিশ বছরের এই 'জাদুকরী' এবার একটি অনুষ্ঠান আয়োজন করছেন ভারত জুড়ে। ভারতের বিভিন্ন জায়গা যেমন হায়দ্রাবাদ (Hyderabad), ব্যাঙ্গালুরু (Bengaluru), সুরাট (Surat), চণ্ডীগড় (Chandigarh) এবং আরও অন্যান্য জায়গায় একটি দু ঘণ্টার অনুষ্ঠান তিনি সঞ্চালনা করবেন। বলা বাহুল্য, কলকাতাও (Kolkata) আছে সেই তালিকায়। এই অনুষ্ঠানের নাম 'কাহানি' (Kahaani) । শুধু সেখানকার উপস্থিত মানুষের গল্প নয়, যেকোনও মানুষই নিজেকে খুঁজে পাবেন এই 'চ্যাট শো' এ।

সুহানিকে প্রায়ই বিভিন্ন 'রিয়ালিটি শো' (Reality Show) এ চমক দিতে দেখা যায়। বিভিন্ন বলি-তারকারাও রীতিমত কুপোকাত হয়েছেন তাঁর কীর্তিতে। যদিও সুহানি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি কিন্তু কুসংস্কার ছড়াচ্ছেন না, বরং মানুষের মধ্যে 'ইল্যুশন' (Illusion) তৈরি করছেন, যেটি অবশ্যই একটি শিল্প।

আগামী ১৩ নভেম্বর, কলকাতার পার্ক সার্কাসের কলা কুঞ্জ অডিটোরিয়ামে (Kala Kunj Auditorium) সুহানি আসবেন তাঁর 'কাহানি' নিয়ে। টিকিটের বিক্রয় মূল্য ২৫০ টাকা। এই অনুষ্ঠানে যেতে গেলে আগে এক্সাইড পৌঁছতে হবে। মেট্রো যাত্রীরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামবেন। সেখান থেকে পার্ক সার্কাসগামী যেকোনও বাসেই গন্তব্যে যাওয়া যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster