১১ নভেম্বর, ২০২৬
ভ্রমণ

৩০ অক্টোবর কলকাতায় আসছেন জনপ্রিয় কৌতুক শিল্পী কুণাল কামরা

প্রাণ ভরে হাসতে লাগবে ৯৯৯ টাকা
Kunal kamra Bengali News
instagram.com/kuna_kamra
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ২১:৫৩

হাসির রাজা, চার্লি চ্যাপলিন (Charlie Chaplin) বলেছিলেন, "তুমি বুঝতে পারবে তোমার জীবন সার্থক, যদি তুমি শুধু হাসতে পারো"। আর যাঁরা এই হাসির উৎস হয়ে ওঠেন? যাঁরা হাসাতে পারেন? তাঁরা বোধ হয় ভগবানের তুলনায় কম নন। সেরকমই এক 'দেবদূত' যেন, ভারতের বিখ্যাত কমেডিয়ান (Indian Comedian) কুণাল কামরা (Kunal Kamra)। যাঁর নাম শুনলেই এই প্রজন্ম টানটান হয়ে বসেন, ব্যস্ত রোজনামচায় একটু হাসির অবকাশ পাবে বলে। আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, দেশের বিভিন্ন প্রান্তে হবে কুণাল কামরার লাইভ শো। যার টিকিট মূল্য, মাত্র ৯৯৯ টাকা।

২০০৬ থেকে কুণাল কামরা, ভারতীয়দের মুখের হাসির কারণ হয়ে ওঠেন। তৈরি হয় এক বিশাল সংখ্যক মানুষকে নিয়ে তাঁর 'ফ্যানবেস'। দৈনন্দিন জীবনের নানা গাম্ভীর্যকে হালকা চালে হাসির মোড়কে প্রকাশ করার ভঙ্গি, রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। আগামী ২৮ অক্টোবর থেকে ২৫ ডিসেম্বর কুণাল তাঁর অনুগামীদের জন্য একটি চমক রাখছেন। ভারতের বিভিন্ন অঞ্চলে, যেমন ভুবনেশ্বর (Bhubaneswar), দিল্লী (Delhi), হায়দ্রাবাদ (Hyderabad), মুম্বই (Mumbai) এবং কলকাতায় (Kolkata) কুণালের লাইভ শো আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে, শেক্সপিয়র সরণির (Shakespeare Sarani) কলা মন্দির অডিটোরিয়ামে (Kala Mandir Auditorium) কলকাতাবাসী কুণালের সঙ্গে তাল মিলিয়ে হাসির সুযোগ পাবেন। অনুষ্ঠানটি চলবে মাত্র দেড় ঘন্টা। প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্করাই প্রবেশ করার সুযোগ পাবেন। 'বুক মাই শো' (Book My Show) থেকে অগ্রিম টিকিট কাটা যাবে। খেয়াল রাখতে হবে পরবর্তীতে যেন তা বাতিল না হয়। অনুষ্ঠান শুরুর তিরিশ মিনিট আগে গন্তব্যে পৌঁছতে হবে। থাকবে কোভিডের জন্য নানা কড়াকড়িও। মাস্ক পরার সঙ্গে সঙ্গে মেনে চলতে হবে সামাজিক দূরত্বও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster