৫ অক্টোবর, ২০২৬
কলকাতা

কলকাতার বুকে এক টুকরো কাতার থেকে চন্দ্র অভিযান, পুজোর থিমে থাকবে একাধিক চমক!

পরিবেশ সচেতনতা থেকে স্কুলের দিন, কী কী ভাবে সেজে উঠবে এবার পুজোর থিম?
Hatibagan kundu Bari Bengali News
হাতিবাগান কুণ্ডু বাড়ি facebook.com/parthapratim.das.
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৯:৪৩

বিশ্বকাপ হাতে মেসি! অথবা 'বিক্রম' করে সোজা চাঁদে পাড়ি! কোন ঘটনার সাক্ষী থাকতে চান এই পুজোয়? আসলে এবারে বেশ কিছু প্যান্ডেলের থিম তৈরি হয়েছে সাম্প্রতিক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাগুলিকে কেন্দ্র করে। এক নজরে দেখে নিন পুজোর থিম।

নরেন্দ্রপুর গ্রিন পার্ক : পুজোয় কি সত্যিই আসছেন মেসি? এই প্রশ্নেই বেশ কিছুদিন তোলপাড় হচ্ছিল কলকাতা। মেসি থাকছেন এই পুজোয়, তবে শারীরিক ভাবে নয়। নরেন্দ্রপুর গ্রিন পার্ক সর্বজনীন পুজো সমিতি এইবার পুজোর থিম হিসেবে বেছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। কলকাতার বুকেই এক টুকরো কাতারে আপনি সাক্ষী হবেন, বিশ্বকাপ হাতে আর্জেন্টাইন রাজপুত্রের।

শ্রীভূমি : অন্যান্য বছরের মত এই বছরেও শ্রীভূমির পুজোর থিম নিয়ে ছিল দর্শনার্থীদের প্রত্যাশা। বেশ অনেকবার অনেকরকম ভাবে কলকাতাবাসীকে বিদেশের মাটিতে পৌঁছে দিয়েছেন শ্রীভূমির কর্মকর্তারা। এই বছর শ্রীভূমির থিম হল 'ডিজনিল্যান্ড'। ছোটদের সঙ্গে বড়দেরও যে এই থিম পছন্দের হবে তা আর বলতে বাকি রাখে না।

পল্লীর যুবক বৃন্দ ক্লাব : উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটে পল্লীর যুবক বৃন্দ ক্লাবের দৌলতে আপনি এবার পাড়ি দিতে পারবেন সোজা চাঁদে। এই ক্লাব তৈরি করছে 'বিক্রম' এর একটি রেপ্লিকা।

অগ্রদূত দুর্গোৎসব সমিতি : স্কুলের ব্যাগ বড্ড ভারী হলেও, সেই ব্যাগে যেন বোঝাই করা আছে স্মৃতির পাহাড়ও। কেমন হবে বলুন তো, যদি পুজোর দিনগুলিতে একটিবার স্কুল জীবনে ফিরে যাওয়া যায়? কলকাতার অগ্রদূত দুর্গোৎসব সমিতির পুজোর থিম এবার "পুরনো সেই স্কুলের কথা"।

সুরুচি সংঘ : প্রতিবারের মত এবারেও ব্যতিক্রম সুরুচি সংঘ। প্লাস্টিক-মুক্ত পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা এইবারের পুজোর থিম। সুরুচি সংঘের 'থিম সং' রচনা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আহিরীটোলা : "তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ"! যার শেষ নেই, তা 'অবিনশ্বর'। যাঁকে প্রতিনিয়ত নতুন রূপে পাওয়া যায়, এমনই এক ভাবনা নিয়ে এই পুজোয় মেতে উঠবেন আহিরীটোলা সর্বজনীন কর্তৃপক্ষ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film