২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

মৃত্যুর প্রমাণ খুঁজে পাওয়া গেলো গুগল সার্চ হিস্ট্রিতে

দু'বছর পর সমাধান হলো নিউটাউনের আইনজীবী হত্যার... দোষী সাব্যস্ত স্ত্রী
Anindita Rajib Murder Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৪

২০১৮ সালে ২৫ নভেম্বর মৃত্যু হয় আইনজীবী রাজীব দে-র। নিউটাউনের ডিবি ব্লকে নিজের ফ্ল্যাটে বিছানার পাশে মেঝেতে মৃত অবস্থায় পাওয়া যায় রাজীবকে। গলায় কালো দাগ ও পুরো মুখ নীল হয়ে ছিল মৃত্যুর সময়। তবুও তাঁর স্ত্রী অনিন্দিতা পুলিশকে জানান যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে রাজীবের। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় আসলে গলায় তার জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ রাজীব মৃত্যুর ৬ দিনের মাথায় স্ত্রী অনিন্দিতা কে গ্রেফতার করলেও অনিন্দিতা পুলিশকে কোনোভাবে সহযোগিতা করেনি বলে জানাচ্ছে পুলিশ।

নানা সময় বয়ান পাল্টেছেন অনিন্দিতা। যদিও উনি জেরার মধ্যে স্বীকার করে নিয়েছিলেন মৃত্যুর দায়। কিন্তু প্রমাণের অভাবে আটকে ছিল সবটা। অবশেষে অনিন্দিতার ফোনে গুগলে সার্চ করা "লিগেচার মেটেরিয়াল" শব্দটি অকাট্য প্রমাণ হিসাবে উঠে এলো।

রাজীব মৃত্যুর সময় বাড়িতে একমাত্র অনিন্দিতাই উপস্থিত ছিলেন। পুলিশের কাজে অসহযোগিতা এবং প্রমাণ লোপাটের জন্য প্রাথমিকভাবে অনিন্দিতাকে গ্রেফতার করা হলেও আজ খুনের দায়ে দোষী সাব্যস্ত হলেন তিনি।

রাজীবের পরিবারের থেকে ওর বাবা এই বিচার পেয়ে খুশি। বললেন " সত্যের জয় হবে। প্রমাণের সত্যতা প্রমাণিত হবেই। এই রায়ে রাজীবের আত্মা শান্তি পাবে।"

এদিকে এই রায় শুনে ভেঙে পড়েন অনিন্দিতা। এই মুহূর্তে ওদের সন্তান সাড়ে তিন বছরের। তার ভবিষ্যত নিয়ে চিন্তায় পরিবার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee