১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাজেট কোটি টাকা, তবুও সাফল্যের মুখ দেখেনি যে সকল বলিউড ছবি

সম্প্রতি ৬০০ কোটি টাকা দিয়ে নির্মিত 'আদিপুরুষ' ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে
Hema Malini Shatrughna Sinha Bengali News
instagram.com/dreamgirlhemamalini
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০

অমিতাভ বচ্চন হোক বা শাহরুখ খান, তাঁরা যত বড় তারকা হন না কেন, কোটি টাকা দিয়ে নির্মিত তাঁদের ছবিগুলিও দেখেছে ব্যর্থতার মুখ। ঠিক এমনই কিছু ব্যয়বহুল ছবির খোঁজ রইল আজ, যা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

রাজিয়া সুলতান- ১৯৮৩ সালে নির্মিত 'রাজিয়া সুলতান' (Razia Sultan) ছবিটি সেই সময় সবচেয়ে ব্যয়বহুল ছবি ছিল। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন হেমা মালিনী (Hema Malini)। এছাড়াও ধর্মেন্দ্র (Dharmendra), পারভিন ববি (Parveen Babi) ছিলেন এই ছবিতে। দক্ষ অভিনেতা অভিনেত্রী থাকা সত্ত্বেও দর্শকের মনে স্থান পায়নি এই 'পিরিয়ডিক ড্রামা'। ফলে সাত কোটি টাকা দিয়ে তৈরি হলেও, মুখ থুবড়ে পড়েছিল 'রাজিয়া সুলতান' ছবিটি।

আজুবা - ১৯৯০ সালে প্রায় আট কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'আজুবা' (Ajooba)। ছবিটির সেট নির্মাণ, অলঙ্করণ ছিল বেশ ব্যয়বহুল। তবে এত কিছু করেও বক্স অফিসে মোটেই 'আজুবা' দেখাতে পারেনি ছবিটি। বরং রীতিমত অন্য ছবির ভিড়ে হারিয়ে গিয়েছিল।

ত্রিমূর্তি- অনিল কাপুর (Anil Kapoor), জ্যাকি শ্রফ (Jackie Shroff), শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'ত্রিমূর্তি' (Trimurti) ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে। বলা বাহুল্য, তিনজন বলিউডের তাবড় তাবড় অভিনেতা থাকা সত্বেও ছবিটি বিশেষ লাভবান হয়নি। প্রায় ১১ কোটি টাকা দিয়ে নির্মিত ছবিটি মুক্তির পর, সকল টাকাই যেন জলে চলে যায়!

রাজু চাচা- ২০০০ সালে নির্মিত 'রাজু চাচা' (Raju Chacha) ছবিটির বাজেট ছিল ২৫ কোটি। অভিনয় করেছিলেন অজয় দেবগন (Ajay Devgn), কাজল (Kajol), ঋষি কাপুরসহ (Rishi Kapoor) প্রমুখ। তবে ছবিটি সেই সময় বক্স অফিসে বিশেষ ভাবে সাড়া না পেলেও, পরবর্তীতে বেশ জনপ্রিয় হয়েছিল।

তাজ মহল: এন ইটার্নাল লভ স্টোরি - আরবাজ খান (Arbaaz Khan), মনীষা কৈরালা (Manisha Koirala), কবির বেদি (Kabir Bedi) অভিনীত ছবি 'তাজ মহল: এন ইটার্নাল লভ স্টোরি' (Taj Mahal: An Eternal Love Story) ছিল একটি 'পিরিয়ডিক ড্রামা'। স্বাভাবিক ভাবেই তাই এই ছবির সকল আয়োজনের জন্য বেশ অর্থ ব্যয় করতে হয় উদ্যোক্তাদের। তবুও দর্শকদের মন জিতে নিতে পারেনি ছবিটি। ৫০ কোটি টাকার এই ছবি, অন্যতম 'বলিউড ডিসাস্টার' এর তকমা পায়।

ব্লু - তালিকায় বাদ নেই অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'ব্লু' (Blue) ছবিটি। রীতিমত খরচ করে, সমুদ্রের তলায় পর্যন্ত এই ছবির শুটিং করা হয়। ব্যয় হয় ৮০ কোটি মত। তবুও দর্শকদের কদর পায়নি এই ছবি।

আদিপুরুষ - এই সময়ের অন্যতম বড় 'বলিউড ডিসাস্টার' হল নিঃসন্দেহ 'আদিপুরুষ' (Adipurush)। দক্ষিণী নায়ক প্রভাস (Prabhas) অভিনীত এই পৌরাণিক ছবিটি, একেবারেই বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি। প্রায় ছয়শো কোটি টাকা দিয়ে ছবিটি নির্মাণ করেছিলেন পরিচালক ওম রাউত। ব্যর্থতার মুখ দেখার সঙ্গে সঙ্গে খারাপ ভাবে সমালোচিতও হয়েছিল এই ছবি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster