৫ অক্টোবর, ২০২৬
বিনোদন

৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হবেন 'থালাইভা' রজনীকান্ত

একজন অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে চলচ্চিত্রের ইতিহাসে তিঁনি আইকনিক : প্রকাশ জাভড়েকর
Rajnikanth 1 Bengali News
~Facebook@SuperStarRajnikanth

৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন থালাইভা রজনীকান্ত। আজ একটি ট্যুইটে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষনা করেন, "ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা রজনীকান্তকে ২০১৯ সালের জন্য ৫১ তম দাদাসাহেব ফালকে সন্মানে ভূষিত করা হবে যা ঘোষনা করতে পেরে আমি পুলকিত।"

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণী সিনেমার জগতে রজনীকান্তের আগেও আরও ১১ জন এই ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ জাতীয় পুরস্কারটিতে সন্মানিত হয়েছেন, যাদের মধ্যে আছেন ড.রাজকুমার, আক্কিনেনী নাগেশ্বর‌ রাও, কে বালাচন্দর প্রমূখ। তাই বলা যায়, টলিউডের দ্বাদশ ব্যক্তি হিসেবে রজনীকান্তের মাথায় উঠল এই শ্রেষ্ঠত্বের শিরোপা।

Rajnikanth 2 Bengali News
~Facebook@SuperStarRajnikanth

তাঁর চলচ্চিত্র জগতে পদার্পণ ১৯৭৫ সালে। কে বালাচন্দরের 'অপূর্ব রগঙ্গল' দিয়ে তাঁর যাত্রা শুরু। সুদীর্ঘ ৪৫ বছরের সিনেমা জীবনে দেশকে উপহার দিয়েছেন একাধিক দক্ষিণী ও বলিউডি সুপারহিট ছবি।

বয়স হলেও পর্দায় সেই জৌলুস, সেই মজার কীর্তি সঙ্গে ধুমধাড়াক্কা অ্যাকশন এখনো অটূট যার প্রমাণ 'রোবট', 'কাবালি', 'লিঙ্গা' প্রভৃতিতে সুস্পষ্ট।

Rajnikanth 3 Bengali News
~ Twitter@LoyalFanofRajni

এছাড়াও উল্লেখ্য দক্ষিণী ছবিগুলির মধ্যে 'মুল্লাম মালারাম', 'থালাপতি', 'থিল্লুমুল্লু' প্রভৃতি উল্লেখযোগ্য। বলিউডেও থালাইভার ঝুলিতে 'শিবাজি', 'বুলান্দি' অবিস্মরণীয়।

এ.আর মুরুগাদোসের 'দরবার' ছবিতে শেষ দেখা গেছে তাঁকে। বর্তমানে 'আন্নাথে' ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন রজনীকান্ত। বিজেপির জাতীয় সাধারণ সভাপতি সি.টি রবিও থালাইভার প্রতি হার্দিক অভিনন্দন জানিয়ে টুইট করেন।

Rajnikanth 4 Bengali News
~ Twitter@rajnikanth

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic