৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

শিউলি আর কাশফুলের গন্ধ আনছে নতুন বাংলা গান

নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, “মানুষের বয়স বাড়ে কখন? যখন সে বিচ্ছিন্ন হয়ে যায়,নিজেকে সরিয়ে নেয় একপাশে…” কিন্তু তারপর আবার সংযোগের ইচ্ছে হলে!..তখন নতুন সৃষ্টি! দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে উত্তর কলকাতার এক ছেলের সেই শৈশবের মন কেমনের কথা জানাবে সে গানে গানে। সেই উপলক্ষেই শ্রী ইন্দ্রনীল দত্তের মুখোমুখি আমাদের প্রতিনিধি সুকন্যা রায়।
Indranil Dutta Anjan Mojumdar new song Bengali News
facebook.com/indranilmusicallyyours
sukanya
সুকন্যা রায়
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৯ অক্টোবর ২০২১ ১৬:২৮

“একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু...”― রবি ঠাকুরের এই ছড়াটা আমাদের ছোটবেলা জুড়ে ছিল। বড় হতেও আমরা বুঝেছি, স্বপ্নই আসলে আমাদের বেঁচে থাকতে শেখায়। শরৎ আকাশে সেই স্বপ্ন আঁকার কথা বলতে শিউলি আর কাশফুলের গন্ধ সঙ্গে করে নিয়ে আসছে পুজোর নতুন গান।

indranil dutta singer Bengali News
ইন্দ্রনীল দত্ত

জি বাংলা সারেগামাপা(২০১৭) খ্যাত শ্রী ইন্দ্রনীল দত্তের কণ্ঠে আসতে চলেছে “আকাশ যখন স্বপ্ন আঁকে...”। যে গানের গীতিকার শ্রী অঞ্জন মজুমদার। যন্ত্রসংগীতের দায়িত্বে শ্রী দীপঙ্কর ভাস্কর। উপস্থাপন, অলংকরণ ও সম্পাদনার দায়িত্বে চন্দন, সুপ্রভাত,সায়ক,রাজশেখরের মত একঝাঁক উজ্জ্বল ও তরুণ প্রতিভা। পুজোয় এই নতুন গান প্রকাশ নিয়ে আমরা কথা বললাম শিল্পীর সঙ্গে।

প্র: পুজোর গান মানেই বাঙালির কাছে এক নতুন উত্তেজনা,উন্মাদনাও। এখন প্ল্যাটফর্ম বদলে গেছে,ক্যাসেট বা সিডির যুগ থেকে ইউটিউব। একজন শিল্পী হিসেবে আপনার কী মনে হয় মানুষের মধ্যে সেই উন্মাদনা বা উত্তেজনা কি একইরকম আছে?

উ: আমার মনে হয়, এটা বাংলা গানের একটা প্রবণতা পুজো বা নববর্ষে নতুন গান। সেদিক থেকে দেখতে গেলে প্ল্যাটফর্ম বদলালেও প্রবণতা, চাহিদা বদলায়নি। শ্রোতা বা সময়ের সঙ্গে পৌঁছনোর মাধ্যম হয়তো বদলেছে, কিন্তু বাংলা গান সম্পর্কে উন্মাদনা একই আছে।

প্র: একটা সময় ছিল যখন গায়ক-গায়িকাদের পাশাপাশি গীতিকার বা সুরকাররাও সমান পরিচিতি পেতেন। স্বর্ণযুগের বাংলা গানের জগৎ ঠিক যেমন ছিল। এখন কী প্ল্যাটফর্ম বদলানোর কারণে শুধুমাত্র গায়ক-গায়িকাদের জনপ্রিয়তাই বেশি হয় গীতিকার বা সুরকারদের থেকে?

উ: এটা কিছুটা ঠিক। কারণ, এখন বিভিন্ন টেলিভিশন শো এর দৌলতে সংগীতশিল্পীদের মানুষ যতটা চেনেন, সেটা স্রষ্টাদের তুলনায় সত্যি অনেক বেশি। এটা আগেও ছিল, তবে এটাও ঠিক সোশ্যাল মিডিয়ার জন্য একটু পরে হলেও মানুষ কিন্তু নেপথ্যে থাকা মানুষগুলোকেও চিনছেন।

indranil dutta new song Bengali News
ইন্দ্রনীল দত্ত

প্র: একজন শিল্পী হিসেবে ফরমায়েসি কাজ নাকি স্বাধীন কাজ, কোনটাকে গুরুত্ব দেবেন?

উ: দেখুন, যখন আমরা সিরিয়ালের প্লে-ব্যাক করছি বা কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছি, সেগুলো ফরমায়েসি কাজ। সেটার একরকম অভিজ্ঞতা, ভালো লাগা আবার নিজের চ্যানেল বা নিজের ক্ষেত্র থেকে স্বাধীনভাবে মৌলিক কোনো কাজ করছি, এটা আর একরকম অভিজ্ঞতা। এই দু’টি বিষয়েরই প্রয়োজন রয়েছে।

আপাতত ইন্দ্রনীলবাবু ব্যস্ত ১০ ই অক্টোবরে তাঁর নতুন গান রিলিজ নিয়ে, যে গানটি পুজোর শুরুতেই মাতিয়ে দিতে আসছে “Indranil Datta Official ” ইউটিউব চ্যানেল থেকে। সমগ্র টিমের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল “পরিদর্শক” এর পক্ষ থেকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster