১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

দেশে নয়, সুদূর মার্কিন মুলুকে রঙের খেলায় মেতে উঠলেন কার্তিক, সঙ্গী হলেন অগণিত ভক্ত

দোলে মায়ের হাতের মিষ্টি থেকে বঞ্চিত হলেও, অগণিত ভক্তের ভালোবাসায় আপ্লুত কার্তিক আরিয়ান
Kartik Aaryan Bengali News
কার্তিক আরিয়ান facebook.com/KartikAaryanOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩
শেষ আপডেট: ৭ মার্চ ২০২৩ ১৯:০২

২০১১ সালে বলিউডে অভিষেক ঘটে বছর একুশের কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জনের জন্য বাণিজ্য নগরী মুম্বই এলেও, তাঁর জীবনের আগাম ভবিতব্যে লেখা থাকে অন্য গল্প। শখের মডেলিং করতে করতে প্রবেশ ঘটে অভিনয় জগতে। প্রথম ছবি 'পেয়ার কা পাঞ্চনামা' (Pyaar Ka Punchnama)। কে জানত, একদিন তাঁর অভিনয় দেশ ছাড়িয়ে বিদেশে গিয়েও সমান কদর পাবে? এমনটাই ঘটেছে সম্প্রতি। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) এক বিশেষ কাজে গিয়ে, ভারতীয় অগণিত ভক্তের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠেছেন কার্তিক আরিয়ান।

এক জরুরি কাজে মার্কিন মুলুকে যেতে হয় কার্তিককে। সেখানেই টেক্সাস শহরে প্রাক-দোল উৎসবের আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিলেন 'টপশট ইভেন্টস' (Topshot Events) এর বিনয় সিং (Vinay Singh)। হিন্দু সংস্কৃতির অন্যতম মহামিলনের উৎসব এই রঙের খেলায়, মেতে উঠতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভারতীয়। যদিও তাঁদের সোনায় সোহাগা হয়েছিল, পছন্দের অভিনেতা কার্তিকের উপস্থিতি। অগণিত ভক্তের সঙ্গে নানারকম রঙিন মুহূর্তের ছবি, কার্তিকের সামাজিক মাধ্যমে ফুটে উঠেছে।

বাড়ি, পরিবার, বন্ধুবান্ধব, এমনকী দোল উপলক্ষে মায়ের হাতের তৈরি মিষ্টির স্বাদ থেকে দূরে থাকলেও, সুদূর বিদেশে এসে এত মানুষের ভালোবাসা পাবেন, সত্যিই কার্তিক ভাবতে পারেননি। এমন উন্মাদনা তাঁর কাছে স্বপ্নের মত সুন্দর। তিনি কথা দিয়েছেন প্রবাসী ভারতীয়দের উদ্যেশ্যে, তিনি চেষ্টা করবেন এইভাবেই সকল অনুষ্ঠানে তাঁদের সঙ্গে যোগদান করার। গত বছর অক্ষয় কুমারের বিখ্যাত (Akshay Kumar) ছবি 'ভুলভুলাইয়া' (Bhool Bhulaiyaa) এর রিমেকে দেখা গেছিল কার্তিককে। সেই ছবির গান 'হরে রাম হরে কৃষ্ণ' তে অনুগামীদের সঙ্গে কোমর দুলিয়েছেন এই তরুণ অভিনেতা। তাঁকে পেয়ে যে খোদ মার্কিন মুলুকের মাটিও হিন্দু আমেজে রঙিন হয়ে উঠেছিল, তা সত্যিই গর্বের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster