২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র, সোনু নিগমের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ইমন চক্রবর্তী

৪৯ বছরে পা রাখলেন সঙ্গীতের জাদুকর সোনু নিগম
Sonu Nigam Age lifestyle Bengali News
instagram.com/sonunigamofficial

আট থেকে আশি, নব্বইয়ের দশকের এমন কোনও মানুষ বাদ যাননি, যিনি মেতে ওঠেননি সোনু নিগমের (Sonu Nigam) হৃদয়স্পর্শী সুরেলা কন্ঠের জাদুতে! গানে আন্তরিকতা থাকবে, তাই স্বাভাবিক। কিন্তু সোনুর গলার মাদকতায়, নিরস মানুষের মনেও আনন্দ জাগায়। আজ সোনুর ৪৯তম জন্মদিন। অসংখ্য শুভেচ্ছার মাঝে তিনি পেয়েছেন বাঙালি গায়িকা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) তরফ থেকেও শুভেচ্ছা।

আর পাঁচজন ভারতীয়র মত ইমনও সোনু নিগমের গান মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। তাঁরও পছন্দের গায়কের তালিকায় সোনু রাজ করেন। ইমন নিজে সু-গায়িকা হওয়ার সুবাদে বিভিন্ন জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানে (Reality Show) বিচারকের আসনে বসেন। বাংলা সঙ্গীতের অনুষ্ঠান, 'সুপার সিঙ্গার' (Super Singer) এর একটি মরশুমে সোনু নিগম, অনু মালিক (Anu Malik) এবং মহালক্ষ্মী আইয়ারকে (Mahalaxmi Iyer) অতিথি বিচারক হিসেবে দেখা যায়। সেই সময় ইমনও সেখানে বিচারকের আসনে ছিলেন। তখনকারই এক মুহূর্তকে ইমন সামাজিক মাধ্যমে প্রকাশ করে, সোনু নিগমকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

ইমন বরাবরই স্পষ্টবাদী। সম্প্রতি তাঁর মুখে 'ব্রণ'র উপস্থিতির জন্য তাঁকে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। ইমনও দমে যাওয়ার পাত্রী নন। 'কাউন্টার অ্যাটাক' তিনিও যথাযথ করতে পারেন। নিজের মুখের 'ক্লোজ আপ' ছবি পোস্ট করে তিনি কটাক্ষের প্রতিবাদ করে বলেন, শিল্পীরাও মানুষ, এবং তাঁদেরও জীবনের সকল শারীরবৃত্তীয় প্রক্রিয়া খুব স্বাভাবিক ভাবেই ঘটে। তাঁর এই 'সাহসিকতা' নেট মহলে বেশ সমাদৃত হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena