৪ অক্টোবর, ২০২৬
বিনোদন

মন ভালো রাখতে নতুন 'ভিটামিন' এর খোঁজ দিলেন অভিনেত্রী মনামী ঘোষ

'ভিটামিন এম' এমন এক ভিটামিন যা হবে সকলের অনুপ্রেরণা
Monami Ghosh Actress age, photos & videos Bengali News
instagram.com/monami_ghosh
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুলাই ২০২২
শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ২০:৫৯

'ভিটামিন', আমাদের দেহের যেকোনো শারীরবৃত্তীয় কাজের এক অপরিহার্য ভিত। কিন্তু মনকে ভালো রাখার জন্যও যদি এমন কোনও ভিটামিন থাকতো! সেই ইচ্ছেই পূরণ করলেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তাঁর মতে, 'মিউজিক' অর্থাৎ গানই হল মন ভালো করার জীবনদায়ী ওষুধ। অনেক জায়গায়ই মনের ওষুধ হিসেবে 'মিউজিক থেরাপি'র চল আছে। তাই মিউজিককে মন সুস্থ রাখার ভিটামিন হিসেবে বিবেচনা করেছেন মনামী।

মনামী ঘোষ, অভিনয় বা নাচে যাঁর গ্রহণযোগ্যতা তুঙ্গে অনুগামীদের কাছে, তিনি এবার নাম লেখালেন গায়িকা হিসেবে। সোমরাজ দাসের (Somraj Das) কথায়, মনামী গেয়েছেন 'ভিটামিন এম' (Vitamin M) গানটি। বলা বাহুল্য, গানটিতে 'এম' হল 'মিউজিক' এবং মনামীর নামের প্রথম অক্ষরের প্রতিনিধী। গানটির প্রথম দৃশ্যেই দেখা যায়, সেই মনামীকে, যে চব্বিশটা বছর আগে ১৯৯৭ সালে, এক আকাশ স্বপ্ন চোখে নিয়ে পা বাড়ায় স্বপ্ন পূরণের দিকে। সেই মনামী থেকে আজকের মনামী হয়ে ওঠা! এমনই এক অনুপ্রেরণার গল্প ছত্রে ছত্রে বুনন হয়েছে গানটির।

আর পাঁচজন সফল তারকার মতই, মনামীর সাফল্যের ভিতও হল একরাশ সংগ্রাম। সেই সংগ্রাম অতিক্রম করে, কিভাবে আজ তিনি 'টলিউড ডিভা' হয়ে উঠেছেন সেই গল্পই বলবে 'ভিটামিন এম'।

গানটি প্রকাশ পেয়েছে সম্প্রতি। ইতিমধ্যে অগণিত অনুগামীর শুভেচ্ছায় জমজমাট হয়ে উঠেছে মনামীর নতুন সফর। তাঁর এক অনুগামীর বয়ানে, "তোমাকে সত্যিই আর কিছু বলার নেই, সিঙ্গার, ড্যান্সার, অ্যাকট্রেস, কোনোটাতেই তুমি পিছিয়ে নেই, সত্যিই কোন জবাব নেই, অসাধারণ।" আর একজন অনুগামীর বক্তব্য, এই গান তাঁকে হলিউডের আমেজে মগ্ন করছে। বাংলাদেশ থেকেও এসেছে মনামীর জন্য শুভেচ্ছাবার্তা।

আপাতত মনামী চুটিয়ে উপভোগ করছেন তাঁর এই নতুন অধ্যায়। এমনকি এই গানের রিল কনটেস্টও শুরু করেছেন তিনি। রোজ রোজ তাঁর অঢেল অনুগামী এই নাচের তালে রিল তৈরি করে পাঠাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে। আর মনামীও সেই রিলগুলি তাঁর স্টোরিতে পোস্ট করছেন। অগুনতি অনুগামীর তাঁর প্রতি একাত্মতা দেখে তিনি রীতিমত উচ্ছ্বসিত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic