১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

'মিথ্যে প্রেমের গান' ধরবেন অনির্বাণ! সঙ্গী হবেন ইশা, অর্জুন

যাবতীয় নানারকম মানসিক দ্বন্দ্ব নিয়ে আবর্তিত হবে আসন্ন বাংলা ছবি 'মিথ্যে প্রেমের গান'

এক যশস্বী শিল্পী। চারদিকে তাঁর স্পটলাইট এবং শুভাকাঙ্খীদের ঢল। তবুও যেন তিনি বড্ড একা! কিন্তু এই একাকীত্ব কি হেরে যাওয়া? নাকি এই একাকীত্বই আজ তাঁর সাফল্যের চাবিকাঠি? ঠিক এমনই এক দৃশ্যপট এঁকেছেন পরিচালক পরমা নেওটিয়া (Paroma Neotia) তাঁর 'মিথ্যে প্রেমের গান' (Mitthey Premer Gaan) ছবিটিতে। মুক্তি পেয়েছে এই ছবির প্রথম ঝলক। আর সেখানে আদ্যপান্ত জুড়ে রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। বলা বাহুল্য, তিনিই সেই মানসিকভাবে নিঃসঙ্গ, অথচ শিল্পী হিসেবে সফল চরিত্রটিতে অভিনয় করছেন।

এই ছবির 'ট্যাগলাইন' বেশ ইঙ্গিতপূর্ণ। সেখান থেকেই ছবির বিষয়বস্তু সম্পর্কে কিঞ্চিৎ ধারণা পাওয়া যায়। 'একাকীত্বেই বোধহয় সব শেষ, একাকীত্বেই বোধহয় সবার শুরু..' এমন এক মনোভাব ফুটে উঠেছে ছবিটি জুড়ে। প্রথম প্রকাশিত ছবির এই অংশে, একজন শিল্পী হিসেবে অনির্বাণের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, তাঁর জীবনে রয়েছে অসম্পূর্ণতা! সঙ্গীর অভাব, তাঁকে একাকীত্ব এনে দিলেও, এই দুর্বলতাই হয়ে উঠেছে তাঁর জীবনে চলার শক্তি। তাঁর অভিনীত এই চরিত্রটি দমে তো যাননি, বরং সমাজে নিজের অস্তিত্বকে স্বগর্বে প্রতিষ্ঠিত করে তুলেছেন।

'মিথ্যে প্রেমের গান' ছবিটিতে অনির্বাণের সঙ্গে দেখা যাবে ইশা সাহা (Ishaa Saha), অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakrabarty)। এছাড়া 'প্রেম টেম'খ্যাত অভিনেতা সৌম্য মুখার্জী (Soumya Mukherjee), অনুষা বিশ্বনাথনের (Anusha Viswanathan) সঙ্গে, দেবেশ চ্যাটার্জী (Debesh Chatterjee), সুদীপা বসুর (Sudipa Basu) মত তাবড় কলাকুশলীদের দেখা যাবে ছবি জুড়ে। আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে অভিমান ভালোবাসার দ্বন্দ্ব নিয়ে আবর্তিত ছবি 'মিথ্যে প্রেমের গান'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster