১৫ অক্টোবর, ২০২৬
কলকাতা

West Bengal Weather Update : কমবে রাতের তাপমাত্রা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই

রাজ্যে (West Bengal Weather Update) স্বল্প সময়ের জন্য ফিরতে চলছে শীতের আমেজ। আগামী ৭২ ঘণ্টায় রাজ্যে রাতের তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি। আজ মেঘলা আকাশ এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বিকেল থেকেই কেটে যাবে বৃষ্টির পূর্বাভাসও।

আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কাজেই উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ার আবহাওয়া থাকবে শুষ্ক।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে শীতের আমেজ আরও কিছুদিন টের পাওয়া যাবে। আগামী দুুই-তিনদিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে। সতর্কতা জারি হয়েছে ঘন কুয়াশার।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে আগামী রবিবার তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যেতে পারে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ, জানিয়েছে হাওয়া অফিস।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert