৯ অক্টোবর, ২০২৬
কলকাতা

কলকাতা বইমেলা: অমানবিকতার নজির! বাসে সিট পেলেন না, অগত্যা মেঝেতেই বসে পড়লেন তিনি

তিনি অধীর বিশ্বাস, গাঙচিলের কর্ণধার, প্রথিতযশা সাহিত্যিক, পেলেন না বাসে বসার জায়গা
Adhir biswas Bengali News
https://www.facebook.com/sukhamoy.mondal.98
rajkumar-giri
রাজকুমার গিরি
প্রকাশিত: ৭ মার্চ ২০২২
শেষ আপডেট: ৭ মার্চ ২০২২ ১২:৩২

ফের অমানবিকতার এক নজির তৈরি হল কলকাতার বুকে। ভিড় বাসে একজন নামকরা লেখক, প্রকাশক স্থান পেলেন না বসে আসার। সিনিয়র মানুষ হয়েও জুটল না আসনটুকু। অথচ এক ঝাঁক তরতাজা যুবক সিটে বসে 'গসিপ' করতে করতে বাড়ি ফিরল। কিন্তু সেই মানুষটির জন্য কোন স্থান সঙ্কুলান হল না। অগত্যা তিনি বাসের মেঝেতেই বসে পড়লেন। গোটা রাস্তাটাই তিনি ওইভাবেই ফিরলেন। কেউ ঘুরেও তাকালেন না।

Adhir Biswas 2 Bengali News
https://www.facebook.com/gangchiladhir

জনৈক সুখময় মন্ডল নামে একজন ব্যক্তি তাঁর ফেসবুক ওয়ালে বলেছেন, অধীর বিশ্বাস যিনি একজন প্রথিতযশা সাহিত্যিক, সঙ্গে গাঙচিল প্রকাশনার কর্ণধারও বটে। বইমেলা সেরে বাড়ি ফিরছিলেন। করুণাময়ী থেকে বিধাননগর যাওয়ার পথে বাসে অনেক সিট থাকা সত্ত্বেও বসার জায়গা পেলেন না। কারণ কী? আগেই বাসের সিটগুলো ধরে রাখা হয়েছে। কথা কাটাকাটি হল কিন্তু স্থান হল না। অগত্যা তিনি মেঝেতেই বসে পড়লেন।

সুখময় মন্ডল নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, "শুনি ট্রেনে হয়, বাসেও কি শুরু? বইমেলা ফেরত করুণাময়ী থেকে বিধাননগর যাওয়ার পথে সরকারি বাসে প্রচুর সিট থাকা সত্ত্বেও এই বৃদ্ধ মানুষটিকে বসতে দিলেন না যুবক-যুবতীরা। সিট দখল ছিল তিনটি। বললেন,জায়গা আছে! অভিমান কিংবা ক্ষোভে মেঝেতেই বসে পড়লেন মানুষটি? কে ইনি? এরা কি জানে? যুবক-যুবতীরাও তো বই-পীঠস্থান বইমেলা থেকে ফিরছে। বৃদ্ধটির নাম অধীর বিশ্বাস। গাঙচিলের কর্ণধার ও বিশিষ্ট লেখকও বটেন। কিছু বলতে পারলাম না। ওরা ছিল বড় গ্যাঙের। সময় রাত নটা পনেরো। দুঃখিত অধীরদা। দুঃখিত, সমাজ!"

যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, আজকের যুব সমাজ কি স্বার্থপর, দায়িত্ব জ্ঞাণহীন হয়ে উঠেছে? নাকি এটি সামাজিক অবক্ষয়ের লক্ষণ? আবার আর একটি অংশ বলছেন, এই কয়েকজন যুবকের আচরণ থেকে সামাজিক এই বিষয়টি নিয়ে সামগ্রিক মন্তব্য করা যায় না। করোনার সময় কিংবা অন্য কোন ক্ষেত্রে এই যুব সমাজই এগিয়ে এসেছিলেন। মানুষের পাশে এসে দাঁড়িয়ে পড়েছিলেন। কোন অসহায় মানুষের পাশে এঁরাই সবার আগে ছুটে যান। তবে তর্ক-বিতর্কের ঊর্ধ্বে গতকালের এই ঘটনায় ঢি ঢি পড়ে গিয়েছে সব মহলে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert