১৯ নভেম্বর, ২০২৬
কলকাতা

পরিবেশবান্ধব বাজিও পোড়ানো যাবে না, সাফ জানাল হাইকোর্ট

শুধু কালীপুজো নয়, ছট ও জগদ্ধাত্রী পুজোতেও নিষিদ্ধ বাজি
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ২১:৪৮

বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে বাজি নয়, ফাটানো যাবে না কোনওরকম পরিবেশবান্ধব বাজিও। সাফ জানাল কলকাতা হাইকোর্ট। 'জীবনের থেকে বাজি বড়ো হতে পারে না', আজ রায় দান করে জানাল কলকাতা হাইকোর্ট। শুধু কালীপুজো নয়, ছট ও জগদ্ধাত্রী পুজোতেও নিষিদ্ধ বাজি। বিক্রিও করা যাবে না বাজি।

কালীপুজোর আগেই আচমকা এই রায় দিতে ক্ষোভ উগড়ে উঠেছে বাজি বিক্রেতাদের। আগামী সপ্তাহে কালীপুজো, ইতিমধ্যেই দোকান ভর্তি করে বাজি তুলেছে ক্রেতারা। অনেকে আবার কিনেও ফেলেছেন। এতে ক্রেতাদের ক্ষোভ, "আগে থেকেই তো ভাবা উচিত ছিল করোনা পরিস্থিতি নিয়ে। যেই জনস্বার্থে মামলা দায়ের হল, তখন নজরে এল যে করোনা বাড়ছে, এখন বাজি নয়!"

প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছিল, বাজি (Crackers) বিক্রি নিষিদ্ধ। তার করার কারণ কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বিপাকে ফেলা নয়। বরং, এদেশের ১৩০ কোটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করাই এর উদ্দেশ্য। সুপ্রিম কোর্টের মন্তব্য, "আনন্দ, উৎসবের কারণে কোটি কোটি নাগরিকের জীবন নিয়ে ছেলেখেলা করার সুযোগ দেওয়া হবে না। আমরা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিপক্ষে নই। কিন্তু একটা কড়া বার্তা মানুষকে দিতে চাই যে, আমরা এখানে বলব সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথাই।"

এদিকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও কার্যত পশ্চিমবঙ্গে শুধুমাত্র 'গ্রিন' বাজি বিক্রি করা যেতে পারে বলে নির্দেশ দিয়েছিল। সঙ্গে, দীপাবলির দিন শুধুমাত্র ২ ঘণ্টা বাজি ফাটানো যাবে বলেই জানানো হয়েছিল। এরপরেই রাজ্যে শুরু হয় বিবাদ। পরিবেশবান্ধব বাজির আড়ালে চলতে থাকে 'নিষিদ্ধ' বাজির রমরমা ব্যবসা। পুলিশকেও হিমশিম খেতে হচ্ছিল 'পরিবেশবান্ধব বাজি' কিনা তা বুঝতে। তবে অবশেষে সমস্ত বাজি পোড়ানোই নিষিদ্ধ করল হাইকোর্ট।

প্রসঙ্গত, গত বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব রকম বাজির বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body