৩১ অক্টোবর, ২০২৬
কলকাতা

১৪০ ফুট উঁচু বুর্জ খালিফা, সঙ্গে লেজার শো! সমস্যায় বিমান চলাচল

ইতিমধ্যেই পাইলটদের অভিযোগ শুরু হয়েছে শ্রীভূমির প্যান্ডেলকে ঘিরে
Sreebhumi Bengali News
instagram.com/calcuttacanvas
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৮:৪৩

উল্টোডাঙা থেকে এক অটো করে আপনি যেতে পারে দুবাই! কিছুদিন আগেই কলকাতা ছিল টেমস নদী। আজ তা দুবাই। খামতি নেই কোথাও। সঙ্গে রয়েছে বুর্জ খালিফা। হ্যাঁ ঠিক ধরেছেন। এবারের পুজোয় যা সবচেয়ে বড়ো আকর্ষণ। যা দেখতে প্রতিদিনই উপচে পড়া ভিড়। কিন্তু তাতেই বিপত্তি। বুর্জ খালিফার লেজার লাইটের জন্য বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে। ইতিমধ্যেই পাইলটদের অভিযোগ শুরু হয়েছে শ্রীভূমির প্যান্ডেলকে ঘিরে। খবর, তিনটি আলাদা বিমান সংস্থার পাইলটদের তরফে সোমবার এটিসিতে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এরপর শেষে পাইলটদের সঙ্গেই সহযোগিতা করে মণ্ডপের লাইটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্যোক্তারা।

প্রসঙ্গত, এবছরে সংবাদ শিরোনামে ভরেছে বুর্জ খালিফা। ১৪০ ফুট উঁচু বুর্জ খালিফা দেখতে মহালয়ার রাত থেকেই শুরু লাইন। লেজার শো আর আরবীয় গানের ছন্দে রীতিমতো জমে উঠেছে পরিবেশ। ভাইরাল একাধিক ছবি ও ভিডিও। তবে শ্রীভূমির তরফে দীব্যেন্দু কিশোর গোস্বামী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "দু’মিনিটের লেজার শোয়ের আয়োজন করা হয়েছিল। তা দেখার জন্যই কাতারে কাতারে মানুষ ভিড় করছেন। ভিড় সামলানোও কঠিন হয়ে পড়ছে। সে কথা মাথায় রেখে ১০ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকেই লেজার শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata