৫ অক্টোবর, ২০২৬
বিনোদন

২০ কোটির বেশি আয়কর ফাঁকি সোনুর, অভিযোগ একগুচ্ছ কারচুপির

১৮ কোটির অনুদান তুলে মাত্র ১ কোটি খরচ করেছে সোনু, বাকি পড়েই রয়েছে
sonu sood Bengali News
instagram.com/sonu_sood
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৪

লকডাউনের সময়কালে গরীবের ত্রাতা রূপে উঠে আসা বলি অভিনেতা সোনু সুদের (Sonu Sood) অফিস ও বাড়িতে সম্প্রতি হানা দেয় আয়কর দফতর। গত তিনদিনে তাঁর বাড়ি ও অফিসের তল্লাসির পর শনিবার আয়কর বিভাগের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অভিনেতা সোনু সুদ ২০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দিয়েছেন।

শুধুমাত্র কর ফাঁকিই নয়,একটি ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের জন্য বিদেশ থেকে ২.১০ কোটি টাকা অনুদান নিয়েছেন তিনি। ভারতীয় আইনে এই কাজ নিষিদ্ধ বলে জানানো হয়েছে সেই বিবৃতিতে। এখানেই শেষ নয়, তদন্তে উঠে এসেছে আরও একগুচ্ছ অভিযোগ। খবর, ২০টি এমন লেনদেনের হদিশ মিলেছে, যেখানে ভুয়ো ঠিকানা ইস্যু করা হয়েছে।

এছাড়াও নগদ টাকার বিনিময়ে ইস্যু করা হয়েছে বেশ কয়েকটি চেক। কয়েকজন ব্যক্তি স্বীকার করে নিয়েছেন, টাকার বদলে তাঁরা সোনুকে চেক দিয়েছেন। কর বাঁচানোর জন্য বেশ কিছু ভুয়ো ঋণ নেওয়া এবং বিভিন্ন রশিদে কারচুপি করার ঘটনাও পাওয়া গিয়েছে বলে দাবি আয়কর সংস্থার।

আয়কর সংস্থার তরফে খবর, গত বছর জুলাই মাসে সমাজসেবার জন্য ‘সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছিলেন অভিনেতা। চলতি বছরে পর্যন্ত প্রায় ১৮ কোটি টাকা সংগ্রহ করেছেন তিনি ওই চ্যারিটির নাম করে। তবে তার মধ্যে মাত্র ১ কোটি ৯০ লক্ষ টাকা সমাজসেবা মূলক কাজে ব্যবহার করা হয়। বাকি টাকা এখনও চ্যারিটিতেই পড়ে আছে বলেই জানা গিয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam
২০ এপ্রিল

প্রশ্ন "ইয়ালিনি কোথায়?" রাজ-শুভশ্রীর বদলে চিন্তার ভাঁজ উঠেছে নেটপাড়ায়

Raj Subhashree LA film
৫ এপ্রিল

মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসে আরাধনায় ব্যস্ত অভিনেত্রী

Subhashree Annapurna
২৯ মার্চ

গমীরা নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার

bhamini-poster
২৩ মার্চ

"সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আমার ছোট্ট কৃষভি ঋতুদির কোলে উঠে"

Rituparna Sreemoyee kanchan
২৭ ফেব্রুয়ারি

প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া গুনতে হবে অভিনেতাকে

Shahrukh gauri
২৮ জানুয়ারি

মাত্র ১৬ বছর বয়স থেকে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ এই স্কুলের সঙ্গে যুক্ত ঋতাভরী

Ritabhari republic