৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

মানবিক দীপিকা! কো-স্টারের প্রাণ বাঁচাতে সাহায্যে করলেন ১৫ লক্ষ টাকা

বর্তমানে ডায়ালিসিসের ওপরই বেঁচে আছেন বালা প্রজাপতি
Deepika Padukone black dress Bengali News
দীপিকা পাড়ুকোন instagram.com/live.love.deepika
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৮

বিটাউনের প্রথম সারিতে থাকা তারকাদের মধ্যেই অন্যতম দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

একের পর এক ছবিতেই দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। তবে এসবের মধ্যে 'ছপাক' একটি অন্যতম সিনেমা। কারণ, এই সিনেমাতে লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। লক্ষ্মী আগরওয়াল? অ্যাসিড আক্রান্ত মহিলাদের মধ্যেই তিনি একজন। তবে তিনি ভেঙে না পড়ে, সমাজের অচলায়তন ভেঙেছিলেন। আর সেই বিষয়টি নিয়েই মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন।

অ্যাসিড-আক্রান্ত মহিলাদের সম্পর্কে সমাজের ধ্যান-ধারনা বদল আনার চেষ্টা ছিল এই ছবি।পরবর্তীতে অভিনেত্রী একটি ভিডিওর দ্বারা সমাজের বাস্তব চিত্রও তুলে ধরেছিলেন। যেই ভিডিওতে দেখা গিয়েছিল, একটি মলে অ্যাসিড আক্রান্ত মহিলাকে দেখে দূরে সরে যাচ্ছেন সকলেই। কেউ বাচ্চার চোখ ঢাকছেন, তো কেউ কানাঘুষো বলছেন। তবে এ নিয়ে বেশ সোচ্চার হয়েছিলেন তিনি।

শোনা যায়, পরবর্তীকালেও অ্যাসিড আক্রান্তদের পাশে ছিলেন অভিনেত্রী। তবে এবারও সেই দৃশ্য। "ছপাক" সিনেমায় অভিনেত্রীর কো-স্টার সত্যিই অ্যাসিড আক্রান্ত ছিলেন। নাম বালা প্রজাপতি। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি।

জানা যায়, শরীরে দু'টি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে তাঁর। শীঘ্রই কিডনি প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে ডায়ালিসিসের ওপরই বেঁচে আছেন। তবে কিডনি প্রতিস্থাপন করতে চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ লক্ষ টাকা। তবে এই টাকা খরচ করার সাধ্য নেই বালার এবং তাঁর পরিবারের। একথা শোনা মাত্রই এগিয়ে আসেন দীপিকা পাড়ুকোন। সাহায্যে করলেন প্রায় ১৫ লক্ষ টাকা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster