২৮ অক্টোবর, ২০২৬
রাজ্য

Weather Update : উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

কলকাতার আকাশ মুখভার, বিক্ষিপ্ত বৃষ্টিপাত
cyclone yash rain river Bengali News
প্রতীকী ছবি

দুই বঙ্গেই আকাশের মুখভার। উত্তরবঙ্গে (North Bengal) তো বৃষ্টির বিরাম নেই, সেইসঙ্গে দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। শহর কলকাতায় (Kolkata) সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। সেইসঙ্গে কলকাতায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি হলেও গরম কমেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে এখনও ভারি বৃষ্টি চলছে। সেইসঙ্গে ভূমিধসের পরিমাণ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত বিহারে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তার প্রভাবে চলছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার ও রবিবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অতিরিক্ত বৃষ্টির জেরে পাহাড়ে ভূমিধসের পরিমাণ বেড়েছে। গতকাল ১০ নম্বর জাতীয় সড়কে ভূমিধস নামে। যান চলাচল বন্ধ হয়ে যায়। ভূমিধসের ফলে বাংলা এবং সিকিমের সঙ্গে সড়কপথে যোগাযোগে সমস্যা তৈরি হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং-এ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। জারি হয়েছে, কমলা সতর্কতা। জলপাইগুড়িতে জারি হয়েছে হলুদ সতর্কতা। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata