১৬ নভেম্বর, ২০২৬
রাজ্য

জঙ্গি সন্দেহে হাওড়া থেকে গ্রেফতার ২ বাংলাদেশি, চাঞ্চল্য এলাকায়

জঙ্গি সন্দেহে ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ
Arrest handcuff Bengali News
গ্রেফতার ~প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২২
শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৭:১০

জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে দু’জন বাংলাদেশিকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির। এদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার আরও দু'জন। তাঁরা ভারতীয়। জঙ্গি সন্দেহে ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ।

সূত্রের খবর, মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে মহম্মদ সুমন এবং মহম্মদ মনির। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকায় ভাড়া ছিলেন দু'জনে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

বলাবাহুল্য, এর আগে এই এলাকা থেকেই বাংলাদেশি মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। অপর এক জঙ্গিও ওই এলাকাতেই লুকিয়ে ছিল। আর এবার ফের ওই একই এলাকা থেকে পাকড়াও আরও দুই জঙ্গি। স্বাভাবিকভাবেই, একই এলাকা থেকে জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

ওই এলাকার উপরে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ। ধৃতদের দফায় দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1